মূল লেখায় যান

খুব জানতে ইচ্ছে করে

খেয়ালী মেয়েএকান্ত অনুভূতি, সঙ্গীত৭২টি মন্তব্য

খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
Picture14
তুমি কি সেই আগের মতই আছ
নাকি অনেকখানি বদলে গেছ
Picture8
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
Picture9
পূজার ছলে আমারই কথা ভাব বসে ঠাকুর ঘরে
জানতে ইচ্ছে করে
Picture10
এখনো কি সন্ধ্যেবেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে?
Picture12
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে
Picture19
আকুল পিয়াসে আমারই তিয়াষে অন্তর কেঁদে মরে
খুব জানতে ইচ্ছে করে
Picture16
খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে

 

stock-footage-sad-boy-at-park

সকাল বেলা প্রতিদিনকার মতো ইমেইল চেক করতে গিয়ে উপরের গানের লিংক দুটো পেলাম খুব পরিচিত একটা অ্যাডড্রেস থেকে।তারপর থেকে এই পর্যন্ত যে গানটা কতোবার শুনলাম তার কোন হিসেব নেই।এমন না যে গানটা আমি এই প্রথম শুনলাম।ভাইয়া আপুর কালেকশন থেকে মান্না দের গানটা আমি আগেও শুনেছি।তখন হয়তো আমি একটু ছোট থাকার কারণে গানটা অতটা ভালো লাগেনি।তাই নিজের কালেকশনেও গানটা রাখিনি।কিন্তু আজ গানটা যতো শুনছি ততোই ভাল লাগছে।
হঠাৎ করে মনে হলো সোনেলায় শেয়ার করা যায়।ভাবলাম কিছু ছবিও জুড়ে দেওয়া যায় সাথে, সেই ভাবনা থেকে ছবি খুঁজে বেড়িয়েছি অনেকক্ষণ, কিন্তু মন মতো পাচ্ছি না।তাই শেষঅব্দি যা পেয়েছি তাই জুড়ে দিলাম।আশা করি গানটা অনেকেরই ভালো লাগবে- (এখানে গানের লিংকগুলো মান্না দের না)…..

Picture1

মোট পড়েছেনঃ ১৯১০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৭২টি মন্তব্য

  1. গানের কথার সাথে ফটো খুঁজে পোষ্ট দেয়া সহজ কথা নয়।আপুকে যিনি এই গানের লিংক দিয়েছেন,তাকে শুভেচ্ছা।আর পরী আপুকেও ধন্যবাদ এখানে শেয়ারের জন্য।

  2. আপুকে যে কি বলে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না সাত সকালে এমন একটি গানের স্পর্শ পেলাম যা ছিল এক সময়কার আমার অনুভূতির শিরায় উপশিরায়।শুনলেই মন শান্ত হয়ে যায়।

  3. দারুন!! এত্তো সুন্দর করে মিলিয়ে মিলিয়ে ছবি পেলে কেমন করে? গানটি প্রিয় তো অবশ্যই, তবে তোমার ছবির গুনে ভালো লাগা কএকশ গুন বেড়েছে। লিঙ্ক এর গানটা মোটামুটি ভালোই গেয়েছে। আমিতো ভেবেছিলাম পরীর গাওয়া গান শুনবো।
    অনেক অনেক সুন্দর হইছে পোস্ট।

      1. ছবিগুলো সব পারফেক্ট হয়েছে।এরপর থেকে লাগলে তোমাকে ছবি খুঁজে দিতে বলবো। তোমার গান সবাইকে শোনানোর মতো না মানে!! ইশ, শুধু একজনকে শোনালে হবে? আমরা সবাই শুনতে চাই। চাই, চাই চাই।

        1. তুমি নিজে কত্তো সুন্দর সব ছবি তোলো, তোমাকে কখনো ছবি খুঁজতে হবে না বুঝছো…প্রয়োজনে আমি তোমাকে ছবির জন্য নক করবো 🙂

          ইশশশ পঁচা কন্ঠটা একজনকে শোনালে অন্তত রক্ষা পাওয়া যাবে, কিন্তু সবাইকে শোনালে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে..

  4. বহুদিন পরে সোনেলায় ঢুকতে ঢুকতে গান শুনছি। অনেকটা আগের দিনের বইমেলায় ঢোকার অনুভূতিকে ছুঁয়ে গেল আমার। খেয়ালী মেয়েকে অনেক ধন্যবাদ।

  5. পরী আপু,এত্ত সুন্দর গানের সাথে মিলানো ছবিগুলো খুঁজে পেলে কিভাবে?তোমার কাছে ছবি খোঁজার টিপস নিতে হবে দেখছি।ওন্নেক ভাল লেগেছে আপু।গানটি শুনে আজ অনেক অনেক মজা পেয়েছি।প্রিয় গান গুলো নিয়ে এমন পোষ্ট আরো দিও আপু।

    1. আমি ভাবছি ছবিগুলো কিচ্ছু মিলেনি–অনেক টেনশনে ছিলাম….তোমাদের কমেন্টস পড়ে এখন মনে হচ্ছে না কিছুটা হলেও মিলাতে পেরেছি 🙂
      টিপস?…তাও আবার আমার থেকে?…লজ্জা দাও ক্যান আপু?…

  6. গানের কথার সাথে মিল রেখে ছবির সেটিংটা ভালো হইছে। উন্মাদ তাই খুব জানতে ইচ্ছে করেঃ
    তুমি কি এখনও হাসো আর গান গাও
    মনের নদীতে এখনও কি বাও ময়ূরকণ্ঠী নাও?? (নাও মানে নৌকা)

    মজা করলাম মাইন্ড কইরেনা। উপরের প্রশ্নের লাইন দুইটা আপনার সুন্দর পোষ্টের জন্য আপনারে উৎসর্গ করে দিলাম।

  7. সবাই গানের সাথে ছবি মিলিয়ে কত সুন্দর সুন্দর পোষ্ট দেয়,আমার কোন গুনই নেই 🙁 আমি কিছুই পারিনা 🙁

  8. ঠিকতো তোমার কোন গুণই নেই–এখন কি হবে তোমার ;?
    কিভাবে তোমার বিবাহ দিবো ;?

    সেলিব্রেটি এভাবে দেখা যায় না…একটু আয়নার সামনে দাঁড়াও..সেলিব্রেটির সাথে দেখা হয়ে যাবে 🙂

    1. গুন থাকলে কি ভর্তাকে ভত্তা বলি?আমার কি হবে আপু? 🙁 আপনি খুব দুষ্ট।বিয়ের কথা কৌশলে জেনে নিলেন 🙂
      আমার আয়না ঘোলাটে 😛

      1. আসলেই তোমার কি হবে আপু?–পাত্রপক্ষকে আমরা কিভাবে বলবো যে তোমার কোন গুণ নেই…তুমি পুরাই বেগুণ 🙁
        আর বিয়ের কথা না জানলে তোমার জন্য পাত্র দেখবো কিভাবে 🙂
        তবে তুমি যে সেলিব্রেটি এটাতে কোন সন্দেহ নেই…বিকজ সেলিব্রেটিরাই ভর্তাকে ভত্তা বলে.. বেশি স্টাইলিশ হলে যা হয় আর কি :p

        বুঝছি তুমি পাউডার বেশি মাখো মুখে, আর ঐ পাউডার উড়ে উড়ে গিয়ে আয়নাতে বসে আয়নাটাকে ঘোলাটে করে ফেলেছে…

      1. আমাদের পরী আপু তার বুদ্দুটাকে নিয়ে মেঘের দেশে বাড়ি ঘর বানাচ্ছে,বসবাস করছে।মেঘের দেশে সবচেয়ে বড় সুখের খবর হচ্ছে,সেখানে তেলাপোকা নেই 🙂 এমন পোষ্ট দিন।

        1. সত্যি তো এমন করেতো কখনো ভাবিনি….থ্যাঙ্কু আমি আপনেরে পুরাই দুষ্ট টাইপের মনে করি, আপনি যে কিঞ্চিৎ সুইটও আছেন সেটা জানতে এত্তো দেরি হইলো আমার 🙁

          মেঘের দেশে সবচেয়ে বড় সুখের খবর হচ্ছে,সেখানে তেলাপোকা নেই–দারুন খবর 🙂

  9. অনিকেত নন্দিনী

    জীবনে প্রথমবার এই গান শোনার সময় থেকে এই পর্যন্ত এমন কোনোবার নেই যে এই গান শুনলে চোখ ভেজেনা। কী আছে জানিনা তবে কান্না পায় খুব। ;(

  10. এই সোনেলা ব্লগে না আসলে জানতেই পারতামনা যে গানের পোষ্ট এত সুন্দর হতে পারে। অন্যান্য ব্লগে শুধু গানের কথা আর লিংক টা শেয়ার করা হয়। আর এখানে দেখলাম আপনি,শুন্য শুন্যালয় গানের সাথে মিলিয়ে ছবি দিয়ে দিয়েছেন।গান যেন দেখতে পাচ্ছি এখন। খুবই চমৎকার হয়েছে আপু।

  11. খেয়ালী মেয়ের খেয়ালী পোষ্ট কি আমরা আর পাবো না? আমরা কি এমন খেয়ালী মেয়ে চেয়েছিলাম?:(

      1. আমি তো অবাক হয়ে গিয়েছি পরী আপু।কমেন্ট করে প্রথম পেইজে গিয়েই দেখি তোমার পোষ্ট 🙂

  12. মান্নাদের এই গানটার সাথে আমার মজার স্মৃতি আছে তা হলো যখন এই গানটার গভীরতা কিছুই বুঝতাম না তখন থেকেই কেন যেন এই গানটা ভাল লাগতো। মনে আছে কম্পিউটার শিখতাম যার কাছে উনি একদিন বলছিলেন তুমি এখানে আসলেই কেন এই শুনো? তখন আমি ক্লাশ এইটে পরতাম। আপনার প্রিয় মানুষ আর আপনি দু জনেই উত্তর খুজে পান এই কামনা থাকলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?