মূল লেখায় যান

খুনি

আলমগীর সরকার লিটনকবিতা২৪টি মন্তব্য

======================
একদিন মৃত্তিকার গায়ে হরেক
রকম প্রণয়ের ফুল ফুটে ছিল;
কত স্বপ্ন রঙিন আশা ছিল-
যেন আকাশ সমূহ- তবুও মৃত্তিকার
জানাই ছিল না, প্রণয়ের আদুরে খুনি ছিল।

সমস্ত বাগান জুড়ে সু-গন্ধী ঘ্রাণ
যেনো এক অপরুপ সৌন্দর্যের পৃথিবী!
কখনো উত্তাপ- কখনো বিনম্র শ্রদ্ধা;
বুঝায় যায়নি অন্তরে খুন নামের নিঠুর বুলেট
তারপরও বুঝল না কেনো, কিছিল ষড়যন্ত্র?

কত স্নেহ মন, কত আদর করেছিল,
তবুও ওরা বুঝেনি- কেনো বুঝবে
ভিতরেছিল লাভ লালসা অহংকারী এক ইদুর মাটি-
এরাই পারে খুব সহজে খুন করতে,
শুধু আমি পারলাম না কারণ তীব্র প্রণয়ছিল
কি লাভ পেলে? ইতিহাসকে কলঙ্ক রেখে!
অতঃপর এখন সবই খুনি, তুমিও একটা খুনি।

২৮ ফাল্গুণ ১৪২৬, ১২ মার্চ ২০
———————————-

মোট পড়েছেনঃ ১৩৫৪জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. যারা লোভ-লালসাকে লালন করে, যারা অহংকারী মনোভাব আঁকড়ে বাঁচে, যারা ইতিহাসের অভিধান কলংকিত করে, তারাই খুন করতে পারে। প্রণয়ের বেলাতেও একই অবস্থান।

    শুভ কামনা 🌹🌹

  2. যাদের মন পাথরের চাইতেও কঠিন, তারাই খুন করতে পারে।

    ভাই একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, প্লিজ খেয়াল রাখবেন ২৪ ঘন্টার আগে কোন পোস্ট নয়, আপনি এই পোস্টটি ২৪ ঘন্টা পূরণ হওয়ার আগেই দিয়ে দিয়েছেন।

  3. লোভ লালসা, অহংকার, হিংসা এগুলো একজন মানুষকে সহজেই খুনী বানাতে পারে। এগুলো মনে একবার বাসা বাঁধলে প্রনয়, ভালোবাসা, আদর, মমতা সব উধাও হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো