মূল লেখায় যান

কি হবে

আলমগীর সরকার লিটনকবিতা২৮টি মন্তব্য

চোখের দেখা- দেখে কি হবে-
মনের দেখা- দেখলে না ভব সংসারে;
শেষ বেলাতে বিবেক কেঁদে, কি হবে-
শিক্ষার আগুন নিভে গেলো দ্বিগুণ-
তবুও ভয় পেলে না শুধু মরণে, চোখের
মায়া অন্ধ দূর- বহুদূর

ধর্মগুরু অন্ধসুরু আসল চিনবে কি ভাবে?
যখন আবেগ এসেছে শেষ বেলায়- তখন
চোখের দেখা দেখে কি হবে- অন্তর দিয়ে
দেখলে না- ভালমন্দ বুঝলে না- চোখের মায়া
অন্ধ দূর- থাকলে কাছে কষ্ট সুখ- মরতে হবে সত্য-
এখন মরনে ভয় পেয়ে কি হবে

২০ মাঘ ১৪২৬, ০৩ ফেব্রুয়ারি ২১

————————————

মোট পড়েছেনঃ ৯০৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. খুব চমৎকার লিখেছেন ভাইয়া — অন্ধ দূর- থাকলে কাছে কষ্ট সুখ- মরতে হবে সত্য-
    এখন মরনে ভয় পেয়ে কি হবে”। — ভালো আর সুস্থতা কামনা করছি।

  2. সুন্দর উপলব্ধির উপস্থাপন কবি দা।
    সাধনায় অন্তর চক্ষু খুলে
    নইলে সারাজীবন কেটে যায় ভুলে।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  3. এটি সোনেলায় আপনার একশত দুইতম পোষ্ট। অভিনন্দন ভাই। সোনেলায় আপনার বিচরণ অন্যান্যদের উদ্বুদ্ধ করবে নিশ্চিত।

    আপনি সোনেলায় আপনার অভিজ্ঞতা নিয়ে একটা পোস্ট লিখতে পারেন কিন্তু। ভেবে দেখবেন কি?

    শুভকামনা জানবেন।

  4. চমৎকার কবিতা। মায়ার জালে আটকে চোখের দেখায় সব ভুলভাল দেখি। মনের চোখ দিয়ে দেখতে হবে। ভালো কাজ করি, ঈশ্বরের নাম জপি তাহলেই মনের শান্তি মিলবে আশা করি। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?