মূল লেখায় যান

কবিতা মুক্ত হও

আলমগীর সরকার লিটনকবিতা২৫টি মন্তব্য

=====================
এতোদিন পর ভাবের উদয় হলো!
এই রঙ্গমঞ্চ কবিতাকে মুক্তি দিবো
কি লাভ কিছুই খুঁজে পেলাম না;
যেটা বুঝেছি, যতটা তেল ভাজলেই
কবিতার গা আরও সুগন্ধী হয়ে প্রসার ঘটাই;

আমি ত তেলে ভাজতে পারছি না
সত্যই কবিতা তুমি মুক্ত হও-
এ ভুমি থেকে অথবা সুগন্ধ হাওয়া থেকে;
তোমার গায়ে শুধু হিংসা, বিদ্বেষ
শুধু ঘোরপাক খায়।

তোমার সৌন্দর্য ললাটে লুটে পড়ে
আমি পারছি না কেন, কবিতা মুক্ত হও-
তোমার এরকম রূপ লাবণ্য চাই না
যেখানে প্রতিবাদী হবে, বিবেক বোধ জাগ্রত থাকবে
অতঃপর সত্যই যদি এরকম না হতে পারো
তবে কবিতা তুমি মুক্ত হও।

২৫ ফাল্গুণ ১৪২৬, ০৯ মার্চ ২০
————————————

মোট পড়েছেনঃ ৯২১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৫টি মন্তব্য

  1. আমি ত তেলে ভাজতে পারছি না
    সত্যই কবিতা তুমি মুক্ত হও-
    এ ভুমি থেকে অথবা সুগন্ধ হাওয়া থেকে;
    তোমার গায়ে শুধু হিংসা, বিদ্বেষ
    শুধু ঘোরপাক খায়। চমৎকার লিখেছেন।‌‌‌ কিন্তু এত সহজে মুক্তি নিলে কবিতা ও কবি দুজনকেই হারিয়ে ফেলবো , সেটা আমরা কেউই চাইনা । শুভ কামনা রইলো

  2. কবিতা তেলে বা জলে, ভাজা বা ডোবানো কোনোটাই যায় না। কবিতা মুক্তও হয়না বা সহজ নয় লেখা। অনুভূতির কষ্টিপাথর নেই কোনো, থাকলে ভালো হতো।
    মুক্ত হোক শব্দের বাঁধন।
    শুভ কামনা।

  3. “যেখানে প্রতিবাদী হবে, বিবেক বোধ জাগ্রত থাকবে
    অতঃপর সত্যই যদি এরকম না হতে পারো
    তবে কবিতা তুমি মুক্ত হও।”

    কবিতায় হোক প্রতিবাদ।
    কবিতা মুক্ত নয়।
    শুভ কামনা।

  4. কোন কোন ক্ষেত্রে কবিতা বড় স্বেচ্ছাচারী রুপ নেয়। যাকে একবার ধরে তাকে সহজে ছেড়ে যেতে চায় না। মুক্তি চাইলেও মুক্ত হয় না।

    ভালো লাগলো এমন কবিতা।
    আরও লিখুন,
    শুভ কামনা 🌹🌹

  5. কবিতার মায়াজাল থেকে মুক্তি অসম্ভব।
    তবুও কবির তালে তাল মিলিয়ে কবিতা মুক্তির মিছিলে যোগদান করতেই পারি। কবিতায় হোক প্রতিবাদ, কবিতায় হোক বিবেকের জাগরণ।

  6. অনিন্দ্য অসাধারণ লিখলেন ভাই।

    একটা কথা বলি, ব্লগার হিসাবে ব্লগে যত বেশি বড় দেবেন ততই ব্লগের সৌন্দর্য্য, ছোট লেখা আপনাকে মানায় না ভাই, আপনি গুণী মানুষ, আরও বড় লেখা দিতে নিশ্চয় সমস্যা হবেনা, ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?