মূল লেখায় যান

এক কল্পপ্রেম ঢাকার সাথে!

শাহানা আফরিন স্বর্ণাবিবিধ৫৯টি মন্তব্য

নিজের গোড়া আর রক্তের সম্পর্ক কে সান্তনা দিয়ে অনেক দূরে থাকি আমরা।
হ্যা ঠিক কারণ টা খুব পুরনো বাবার সরকারি চাকরি। বলা যায় অজোপাড়া এক গ্রাম! তারই কৃত্রিম এক শহুরে পরিবেশে আমি বেড়ে উঠছি।
যদিও ঢাকা বিভাগ তবুও ঢাকা থেকে সে অনেক পথ। ভুলেও কখনো যাওয়া হয় না।

ঢাকার নাম শুনলেই আমার উত্তেজনার শেষ নেই। যেন চোখে ঠোটে সারা শরীরের প্রত্যেকটি কোষে আনন্দের বন্যা বয়ে যায়।
এ কি অদ্ভুত প্রেম ছিল আমার।

আমি যেখানে বড় হয়েছি সে জায়গার তুলনা হয়না। আপনারা যে পরিবেশের স্বপ্ন দেখেন ঠিক তেমন ই।

কিন্তু এত অবারিত সবুজ আমায় যে আর টানেনা। আপনাকে টানতেই পারে আপনি বিশাল কবি। আমায় টানে রাজপথের ঝিম ধরা
আলো।

এত নীরবতায় আমার শ্রবণ শক্তি হারিয়ে যাচ্ছে। ঢাকা যে কক্ষনো নীরব থাকেনা!!

পাখির শব্দে আপনার ঘুম ভাঙবে আপনি কল্পনা করতেই পারেন। আমি চাই গাড়ির হর্ণ আমায় জাগিয়ে রাখুক!
জ্যাম আমায় আটকে রাখুক ঘন্টার পর ঘন্টা।আমি বিরক্ত হয়ে যাই না কেন।
হোক না এমন।
দিন রাত জেগে থাকা এই শহরের বুকে আর কবে নিজেকে আবিষ্কার করব।
পুরনো প্রেম কে যেন ফিরে পাবার এক অপেক্ষা।
বড়ই অবাস্তব প্রেম !!!
মনিপুরিপাড়াতে শুরু হয়েছিল এ প্রেমযাত্রা।
তারপর . . .

মোট পড়েছেনঃ ৮২৪জনআজ পড়েছেনঃ ০জন

৫৯টি মন্তব্য

  1. আমাদের সোনেলা পরিবারে স্বাগতম -{@ আপু আপনার লেখাটা একটি ভিন্ন ধরনের।সবাই চাই গ্রামের সবুজের মাঝে চলে যেতে,আপনি চান কোলাহল।অবশ্য একেবারে সমাপ্তিতে এসে বুঝলাম ঢাকা প্রেম কেনো :p লিখে ফেলুন তার কথা যার জন্য ঢাকা প্রেম আপনার 🙂
    নিয়মিত লিখুন আর অন্যের লেখা পড়ুন।অবশ্য আমার লেখা পড়ে কিছু শিখতে পারবেন না,কারন আমি হচ্ছি একজন হইচই করা নাচুনে ব্লগার :p

  2. লীলাবতী আমায় স্বাগত জানানোর জন্য ধন্যবাদ 🙂
    আমার এই প্রথম প্রয়াসে আপনার প্রথম মন্তব্যের জন্য
    স্বরণীয় থাকবেন।আর হ্যা নাচতে আমিও ভালবাসি। একসাথে নাচব :p

  3. যদি শুধু বলি লেখাটি ভালো লেগেছে তাহলে কম মনে হবে, আবার বিশদ ভাবেও বলতে পারছি না আপাতত। চোখে চোখ থাকলে দেখতে সমস্যা হয় না, আপনার দক্ষতার ছাপ কিন্তু রেখে গেছেন লেখার মাঝে। লেখিকার পরের লেখার জন্য অপেক্ষা করতে হচ্ছে আপাতত। এমন লেখা আরো পড়তে চাঁই।

    সোনেলায় স্বাগতম শাহানা আফরিন স্বর্ণা!

    1. এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂 নিজের দক্ষতা সম্পর্কে এত কিছু নিজেরি জানা ছিল না 🙂 আপনার অপেক্ষা কে সার্থক করতে পারব কি না জানিনা! তবে ভাল লেখার চেষ্টা করব। 🙂

  4. ভাল লাগলো আপনার গল্পটা, যদিও বুঝতে পারছি গল্পটা কেবল শুরু করেছেন মাত্র। (y)
    আপনার একটা লাইন আমি নিলাম বেশ করে –
    “আমি যেখানে বড় হয়েছি সে জায়গার তুলনা হয়না। আপনারা যে পরিবেশের স্বপ্ন দেখেন ঠিক তেমন ই।”

  5. সোনেলায় স্বাগতম ব্লগার স্বর্ণা।

    প্রথম লেখা ভালো লাগলো।
    আমার এই ঢাকা সহর খুবই অপছন্দ। আমি চেষ্টা করবো ভবিষ্যতে গ্রামে সেটল করতে।

    আপনার জন্য শুভকামনা থাকলো। হ্যাপি ব্লগিং

  6. ঢাকা!!! আহা!

    আমারো প্রেম এই ঢাকা শহর। জন্ম হতেই অনেকগুলো বছর; বলা চলে জীবনের ৩ ভাগের এক ভাগ চট্টগ্রামে কিন্তু হঠাত ১৫ মিনিটের জন্যে এক কাক ডাকে ভোরে আলোর আগেই ঢাকার খালি শহরে একা পা রেখেই ঢাকার প্রেমে পড়েছিলাম সেই ২০১০ সালে। তারপর…

    খুব দ্রুতই পাল্টে যায়… এখন গভীর রাতে আর একা হাঁটা যায় না, শান্তিতে ফুটপাতে হাঁটা যায় না, রাস্তায় গাড়ীতে উঠে সময়ে পৌঁছানো যায় না, গিজগিজ করছে মানুষ যেখানে ছায়া দেখা যায় না নিজেরই। তবুও…

    আমি আজো প্রেমেই পড়ে আছি। বসন্তের ডাকে মানিক মিয়াঁ এভ্যেনিউর রাধাচূড়া, কৃষনচূড়ার লাল রং, ঝুলন্ত বর্ষার প্যাচপ্যাচে কাদায় মোড়ানো ঢাকার অলিগলি, শাহবাগের সাঁঝ বেলার ভিন্নমনাদের আড্ডার আসর, টিএসসি’র চিরতরুণ পরিবেশ, ভগ্ন ছবির হাটের ভগ্নাংশ আর ধূলবালি…আমি আজো এই ঢাকার শহরের প্রেমে মজে আছি।

    নিশ্চিন্ত জীবন ছেড়ে অনিশ্চিতের পথ ঢাকাকেই বেছে নিইয়েছিলাম। প্রতি পদে; প্রতি সিদ্ধান্তে ধূর্ততার কাছে পরাজিত হতে হতেও কিভাবে যেনো এখনো আধমরা হয়ে টিকে আছি এই ঢাকা শহরে। বোধহীন বোধের এই ঢাকায় শুধু একটি মন্ত্রণা নিয়েঃ

    “যায় যাক প্রাণ তবু নাহি দিব স্থান” যে স্থানে দুই পা রেখেছি সেটাকে ছড়ানোর জন্যেই এই কোলাহলমুখর ঢাকাতেই আছি, প্রেমেই আছি।

    এই ঢাকার বুকে যারা জীবন গড়তে চায় বা জীবিকার জন্যে আছে তাদের হয়ে একটাই বলতে পারিঃ এই ঢাকাতে সব কিছুই আছে, কিন্তু হারার মানসিকতা নিয়ে থাকলে কিছুই নেই। নিজের সিদ্ধান্তে অটল থাকলে নাই নাই করেও পাওয়া যায়।

    আহ ঢাকা!! আমার প্রেমের ঢাকা…

    (ধন্যবাদ লেখিকাকে। স্বাগতম আপনাকে। আপনার প্রথম লেখাতেই আমার মনের ভেতরে থাকা কথাগুলো বের করে এনেছেন, ধন্যবাদ আবারো তাই আপনাকে।)

    1. একদম আমার মত একজন ঢাকা প্রেমিক পেয়ে কি যে আনন্দ পেলাম।
      খুব মুগ্ধ হয়ে পড়ছিলাম আপনার প্রেমের গল্প।
      আমার এই ছোট্ট লেখায় আপনার মনের কিছু কথাও বের হয়ে এসেছে বলে স্বার্থক মনে হচ্ছে।

      তাও তো আপনি এই যাদুর শহরে আছেন 🙁
      আমার এখনো ঠাই হয়নি ভাই।
      তবুও যতদিন ছিলাম সেই দিনগুলোকে মনে লালন করে লিখছি (3

  7. ইট পাথরের শহর টা না ভাল লাগার কথা আপনি তার বীপরীত ।কিছু বলতে পারছি না দেখা যাক কোলাহলে কল্পপ্রেম নাকি কোন সবুজ ছায়াই ।অভিনন্দন আপনাকে ।লিখতে থাকুন নিয়মিত ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।