মূল লেখায় যান

সুন্দরী তাই!

শাহানা আফরিন স্বর্ণাএকান্ত অনুভূতি৪৩টি মন্তব্য

আমি সুন্দরীতমা!
সুন্দর আমার চলা সুন্দর আমার বলা।

আমি সেই দেবদাসের অভিমানী পারবতী
আমায় মমতাময়ী চন্দ্র ও বলতে পার
যত ভাবে সংগা দাও তুমি সৌন্দর্যের
আমি সেই!

বাবা কখনো হাত ছেড়ে দেয় না আমায় চলার পথে!
তোমাদের মত ঘুরে বেরানো হয় না আমার কখনো।
আমি সুন্দরী! আমি বন্দী!

কারও সাথে মিশতে আমার কড়া বাড়ন মায়ের।
বলে তুই সবাইকে বিশ্বাস করিস! তুই অবুঝ।
আমি বুঝি আমি বন্দী।

হাতে হাতে গলায় গলায় মিল
সে আমার সখী
সুখে সুখী  দুখে দুখী  জলে জল কত ছল!
সখীর জীবনে ছিল যে মহামানব,
তাদের কতই না ভালবাসাবাসি!
গেলাম একদদিন আমি তাদের সাথে হয়ে প্রণয়ের প্রত্যক্ষী,
তারপর থেকে আমায় ই নাকি ভালবাসে মহামানব দিল কাপুরুষতার সাক্ষী।
এমনি করে যত করেছি দিন পার,
এভাবেই হারিয়েছি কত সখী
আমি  জানি আমি দোষী
আমি সুন্দরী আমি দোষী।

কত বন্ধুত্ব আবার এল গেল
যাকেই দিয়েছি অধিকার
করেছে সদব্যবহার।
বিশ্বাস করেছি যাকেই বন্ধু ভেবে
ভুল সব ছল
আমার রুপের কারণেই ছিল যে বন্ধুত্ব।
এভাবে কত আপন হারিয়ে আমি আজ একা পথ চলি।
সুন্দরী!

সখী আমায় বলে তুই দুশ্চরিত্রা,
আমি নাকি ছল করে কেড়ে নেই তাদের সুখ।
দিদি বলে আমি ই নাকি বন্ধুত্বের নাম করে করেছি ছলনা সবার সাথে।

চোখে চোখে নিজের জন্যে  এত আগুন
আর সহ্য হয় না
বল না কি দোষে!?
ঐ যে সবচেয়ে ভাল মেয়েটাও আমার থেকে দূরে দূরে যে থাকে।
বলে নি কখনো তবে আমি বুঝি।
কি জন্যে এই সরে যাওয়া।
কত মানুষের সুপারিশ কত নোংরা প্রস্তাব
সবই যে তোকে সহ্য করতে হত।
তাই তুই আজ দূরে দূরে থাকিস।
কি দোষ তোর !!!
কিছুনা তাই।
কি দোষ আমার ?
আমি সুন্দরী তাই।

ওরা ভাবে আমার কি দুঃখ আর
আমি এত সুন্দর
চোখগুলো সব আমার দিকে
ভাবে, কি লাগে আর চলতে পথে
সবসময় মাথা উচু করে
পা পরে না মাটিতে আমার
অহংকারে আমার মাথা নোয় না
সুখের সাগরে ভাসি বলে আমি।
এই ভেবে কত আপন চলে গেছে আমার সরে দূরে।
বোঝ কি কত দূঃখ থাকতে পারে একটা আমার জীবনে ?

সবখানে কেন আমায় নিয়ে কবিতা থেকে গল্প থেকে  উপন্যাস হয়ে যায়।
এখানে যেও না সেখানে যেও না
যাই না তো আমি
বন্দী  থাকি
শেকল ছাড়া কড়া পরে থাকি।
তবু গল্পের নাইকা আমি
ভাল মানুষের চোখে ভিলেন আমি
খারাপের চোখে মনোরঞ্জন আমি
কি দোষ আমার
সুন্দরী আমি!!!

মোট পড়েছেনঃ ১২৩৮জনআজ পড়েছেনঃ ০জন

৪৩টি মন্তব্য

  1. সুন্দরীদের সবকিছুতেই দোষ,সব কিছুতেই বাধা।কেন যে আমিও সুন্দরী হলাম? :p সমাজের সত্যি কথা লেখায় ফুটিয়ে তুলেছেন।ভালো লিখেছেন আপু।

  2. আমি তো আরো জানতাম সুন্দরীদের সাত খুন মাপ, এখন দেখছি পদে পদে পাপ। আহারে কেন যে আপনি আর লীলাবতী দি সুন্দরী হইলেন।
    আলো, অন্ধকার সবকিছুতেই দোষ খুঁজে বেড়ায় কেউ কেউ। কে দোষী তবে, উত্তর অজানা।
    অনেকদিন পর এলেন, চমৎকার একটি কবিতা নিয়ে। সুন্দর।

    1. ধন্যবাদ আপনাকে শুন্য 🙂
      আমি তো শুধু লিখতে বসেছিলাম কবিতা হয়ে গিয়েছে বুঝি!!!
      আমি অন্য কারো অভিজ্ঞতা ধার করে লিখেছি।
      নিজের কথা একদম লেখিনি।
      তবে কে দোষী জানতে চাই আমিও

  3. বাধা সুন্দরের কিংবা সুন্দরীদের নয় বলে আমি মনে করি।আমার মনে হয় এখানে অন্য আকর্ষন/বিকর্ষন জাতীয় অন্য কিছু ভালো লাগা বলে কিছু থাকে তাই অনেক সময় কাল হয়ে ছোবল দেয়।সুন্দর অনুভূতি

    1. অবশ্যই বাঁধা সুন্দরের না কিন্তু সুন্দরীকে সত্যিই ভুগতে হয়!
      ভাল লাগা ক্রমান্যয়ে কিভাবে একটা মানুষের জীবন বিষাদ করে দিতে পারে তাই বলতে চাইলাম।
      ধন্যবাদ আপনাকে 🙂

      1. আমি কিন্তু মোটেও সুন্দরী না…অনেক ভাল আছি 🙂
        আপনার লেখা পড়ে সুন্দরীদের যন্ত্রনাগুলো বুঝতে পারছি–খুব মায়া হচ্ছে তাদের জন্য, আহারে!!!বেচারীরাআআআআআ :p

  4. বেশ সুন্দর করেই সুন্দরীদের দুঃখের কথা বলেছেন!!
    আহা সবাই শুধু সুন্দরী না হওয়ার ব্যথার কথা জানে,সুন্দরীদের ব্যথা এমন করে আর কাউকে বলতেই শুনি নাই।
    দারুন লেগেছে।
    মাঝে মাঝে আমারও খুব সুন্দরী হতে ইচ্ছা করে।
    যাক বাবা এত ব্যথা যাদের সে পথে না যাওয়াই ভাল। 😀

    1. জায়গাটি আপনি সুন্দর করে ধরতে পেরেছেন নুসরাতাপি 🙂
      আমরা সবাই সুন্দরী বলতেই ভাবি তার সুখের শেষ নেই।
      আমি অন্তত তাই ভাবতাম।
      ভাবনার পরিবর্তন ঘটল বলেই সবাইকে জানানোর চেষ্টা করলাম।
      অনেক ধন্যবাদ আপু সবসময় সাথে থাকার জন্য 🙂

  5. বর্তমান হার্ট থ্রব তাহসানের মত বলি
    এ লাইন টা বেশ ইউনিক মনে হয়েছে
    তারপর থেকে আমায় ই নাকি ভালবাসে মহামানব
    দিল কাপুরুষতার সাক্ষী।
    আমার বন্ধুও তাকে ভালোবেসেছিলো। সেও তাকে।
    গলায় গলায় ফোন ওয়েটিং এ আমি কালের সাক্ষি হতে বেছে নিয়েছিলাম সময়।
    আজ বন্ধুর বাচ্চা আছে
    তার এক্সট্রা বি এফ আছে
    কোথাও আমি নাই।
    যাই হোক বেশ ভালো লিখেছেন , অনেক দিন পর এলেন

    সুন্দর দের নিয়ে কেউ কবিতা লেখেনা কেনো?
    হৃদয়ের স্পন্দন অসুন্দর বলে :p
    শুভ কামনা জানবেন

    1. সুন্দর কে নিয়ে লিখতে হবে না।
      হৃদয় কে নিয়েই লিখতে পারব শেষ না হওয়া কাব্য 😀 😀
      আসি না বলে তো ভুলে গিয়েছিলেন।
      যাতে আপনাদের মত লিখে যেতে পারি এ ব্যাবস্থা করুন।
      এখান থেকে হারিয়ে গেলে নিজেকেও হারিয়ে ফেলি যে।

  6. লিখিয়েতে আপনার হাত পাকা তাতো আগেই বুঝিয়ে দিয়েছেন আজ আবার। বেশ কিছুদিন পর লিখলেন, আশা করি ব্যস্ততার মাঝে মাঝে এমন কিছু ভিন্নধারার লেখা পড়তে দিবেন। ছোটখাট ভাবে একটি রিসার্চ করেই ফেলেছেন সুন্দরীদের নিয়ে। পারেনও বটে আপনি।

    “জলে জল কত ছল” লাইনটি মনে থাকবে অনেক থেকে অনেক দিন। পুরো লেখাটিকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তাতে দাগ দেয়ার সুযোগ কই? শুভেচ্ছা জানুন।

    1. প্রহেলিকা 😀
      আপনার একেক টা লাইন ধরে ধরে বিচারের অপেক্ষায় যে আমি থাকি তা তো জানেন ই।
      পাকা হাত একদম না। আপনি এত সুন্দর করে বলেন মুগ্ধ না হয়ে পারি না।
      রিসার্চ ই বটে ।
      নিজের ভাবনার পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তিত ভাবনা আবার লিখতে সুযোগ দিল।
      সবসময় সাথে থাকার জন্য কৃতজ্ঞ 🙂

      1. তাহলে সেটাইতো ভালো পরিবর্তন নূতন নুতন লেখা আর ভিন্নতার সাথে আমাদেরও পরিচয় করিয়ে দিবে। প্রতিবর্তন তাহলে বেশি বেশি হোক যাতে আমরাও বেশি বেশি পড়তে পারি।

  7. হ্যা মেয়েদের তো বটেই। কিন্তু সুন্দরীদের বিড়ম্বনা বেশী ই।
    অনেক ধন্যবাদ নীলাদি সবসময় উৎসাহ দেবার জন্য।
    সবসময় পাব নিজেকে আপনাদের পাশে আশা রাখি 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।