একা নির্ঘুম রাত

কিছু পুরোনো অভ্যাস এখনো টানে …
গভীর রাতে যেমন সবচেয়ে আপন লাগে
আমার পনের বছরের পুরোনো চায়ের কাপ,
কিনারে কিনারে তার এখনো কত চাপা হাসি,
স্বপ্ন, টানাপোড়েন ।
কত নিরব দীর্ঘশ্বাসের কাহিনী বুকে চেপে
দিব্যি উষ্ণতা ধরে রাখে ঠোঁটে !
স্বপ্নের অলিগলি খুব ঘিঞ্জি লাগে আজকাল,
পাশকাটিয়ে চলে যাই ।
নিঃশব্দে …
শুধু জেগে থাকে একা নির্ঘুম রাত ।
মোট পড়েছেনঃ ১৬৪০জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য
নির্ঘুম যন্ত্রণা প্রকাশের সুন্দর সাবলীল রেখাচিত্র ।
জি 🙂 ধন্যবাদ আপনাকে ।
ছোট কবিতায় অনেক ভালোলাগা ।
পাশ কাটানো উচিত না —
তবুও স্বপ্নেরা আমাদের আপন ।
শুভ কামনা ।
তবুও স্বপ্নেরা আমার আপন (y) ধন্যবাদ ।
onek valo. Pash katiye jete parlei sukhi houya jay..tay bujhi??? Apni sukhito?? Jak baba tahole sukhi manusher dekha pelam…eto sundor sundor kobitagulo amader porte dile amrao onek sukhe thakbo.shuveccha janben.
জি ভাইয়া , খুশি আমি । ধন্যবাদ আপনাকে । আপনি খুব ভালো লিখেন । আপনার কাছে আমার লেখা কিছুই না ।
স্বপ্নচারিণীকে অভিনন্দন , হোক যতই গলি ঘিঞ্জির ।
খুব সুন্দর। অনেক দিন পরে লিখলেন।
সুন্দর প্রকাশ ।
সুন্দর করে সাজিয়েছেন আবেগগুলো, দারুন হইসে । 🙂 -{@
ভালো লাগলো একান্ত ভাবনা।
কত নিরব দীর্ঘশ্বাসের কাহিনী বুকে চেপে
দিব্যি উষ্ণতা ধরে রাখে ঠোঁটে !…সুন্দর ভাবনা
অনেক দিন পর পেলাম আপনাকে, তবু তো পেলাম.
শুভ কামনা -{@
আপনি সব সময় লেখেন না কেন ?
এত্ত এত্ত সুন্দর করে লেখেন ।