মূল লেখায় যান

ঈদ মুবারক ! (করোনা কালের ঈদ)

সুপায়ন বড়ুয়াকবিতা১৮টি মন্তব্য

ঈদ এসেছে আমার গাঁয়ে
আজ অন্য রকম ঈদ
বন্ধ ঘরের দরজা খুলে
করোনা কালের ঈদ।

ঈদের নামাজ পড়তে বসে
দূরত্ব বজায় রেখে
পাশের জন ও দাঁড়িয়ে যায়
জায়গা খালি রেখে।

বন্ধু বান্ধব দেখা হলে
মুচকি করে হাসে
কোলাকুলি করতে গেলে
সালাম টুকে বসে।

ঈদের নামাজ পড়তে হবে
মসজিদের ই বাটে
খোদার কাছে দুহাত তুলে
বিপদ যেন কাটে।

ঈদ আনন্দ কাটে এবার
পরিজনদের নিয়ে
মানুষ বাঁচার স্বপ্ন দেখে
ত্যাগের মহিমা দিয়ে।

ও পাড়া সেজেছে মসজিদ আর
নতুন কবর খানা
এ পাড়ায় করে মন্দিরে প্রার্থনা
এঁকে যায় আলপনা।

খোদার কাছে দুহাত তোলে
করে যায় মোনাজাত
ঘাতক ব্যাধি করোনা তুমি
ধ্বংস হোক নিপাত যাক।

ঈদ এসেছে আমার গাঁয়ে
আজ অন্য রকম ঈদ
ঈদ মুবারক ! ঈদ মুবারক !
ঈদ মুবারক ঈদ !

মোট পড়েছেনঃ ১১৩৭জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ঈদ মোবারক। কল্যান এর মাঝে অকল্যানের হোক লয়।
    সবার জীবন হোক করোনা মুক্ত।
    হোক আনন্দময়।

    দুঃখের মাঝে সুখের বাতাস!!!
    ঘুচে জাক জড়া
    উবে যাক সর্বনাশ।

    ঈদ মোবারক

    1. ঈদ মুবারক ভাইজান !
      “কল্যান এর মাঝে অকল্যানের হোক লয়।
      সবার জীবন হোক করোনা মুক্ত হোক আনন্দময়।”
      আপনার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দময়।
      ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।

  2. ঈদের আনন্দ নেই মনে, আতংকে নামাজই পড়তে যাইনি আজ।
    করোনা পালটে দিয়েছে সব।
    করোনার অবসানে সব ধর্ম এখন এক হয়ে গিয়েছে।
    সবাই প্রার্থনা করি যেন আমরা করোনা দুর্যোগ মোকাবেলা করে স্বাভাবিক জীবনে যেন ফিরতে পারি।

    ঈদের শুভেচ্ছা নিন দাদা।
    শুভ কামনা।

    1. ঠিক তাই। আমাদের বিল্ডিং এ সবাই ঈদের নামাজ বাসায় আদায় করেছে।
      আগামীর ঈদ যাতে সবাই করতে পারে জাতি ধর্ম নির্বিশেষে সবাই প্রার্থনা করছে।
      এই করোনা গ্রাস থেকে মুক্তির জন্য।
      ঈদ মুবারক ভাইজান।
      সপরিবারে ভাল থাকবেন নিরাপদ থাকবেন।

  3. ও পাড়া সেজেছে মসজিদ আর
    নতুন কবর খানা
    এ পাড়ায় করে মন্দিরে প্রার্থনা
    এঁকে যায় আলপনা।
    তাতেই প্রমান করে প্রতিটি ধর্মের সহবস্থানের দেশ বাংলাদেশ।
    দারুন।

    1. ঠিক বলেছেন ভাইজান।
      সবাই সহাবস্থানে থেকে করোনা থেকে মুক্ত হবার জন্য প্রার্থনা করছে।
      যাতে দেশ জাতি সারাবিশ্ব ঘাতক করোনা থেকে রেহাই পায়।
      ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
      ঈদ মুবারক।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।