মূল লেখায় যান

আয়না ভাঙ্গার পর ……

আগুন রঙের শিমুলকবিতা২৪টি মন্তব্য

একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে হাসে

কেউ জানেনা।

কেউ জানেনা একেকটি মানুষের গোপন বিষাদের খবর।

কেউ জানেনা কেউ জানেনা কতখানি দুঃখগন্ধা পলি জমে হয়

হৃদয় মাঝে নিশুন্য বালুচর।

কেউ জানেনা দীর্ঘশ্বাসের পর কতখানি দীর্ঘশ্বাস জমে হয়

একেকটি মানুষ।

তার মনোবেদনার খবর কে নিয়েছে কবে ?

মানুষের বুকে জমা এতোটা দুঃখময় লোনাজল

এতো দীর্ঘশ্বাস, এমন প্লাবন কে জেনেছে কবে ?

অবলীলায় সয়ে যাওয়া উপেক্ষা

এই মানুষের মতো কিছু কোথাও নেই আর ,

কোথাও নেই এমন উষ্ণতার ছল দিয়ে ঢাকা বিপন্ন আঁধার ।

মোট পড়েছেনঃ ৬৯৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. নিঃসীম কলোজলে পাতা পড়ার ঢেউ কেউ গুনে রাখেনা,
    শব্দহীন উল্কার পতন
    জোনাকির নিভে যাওয়া
    জ্যোৎস্নার ক্ষয়ে যাওয়া
    নিস্পন্দ দিঘীজলের জলছবি কেউই দেখেনা;
    নিভাঁজ নিশুতির নীরব নীলাচলের খোঁজও কেঊ নেয় না।

    হিড় হিড় করে টেনে নেয়া ফানুসের সভ্যতা
    শধুই দেখে যাওয়া।

  2. “একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে হাসে

    কেউ জানেনা।

    কেউ জানেনা একেকটি মানুষের গোপন বিষাদের খবর।

    কেউ জানেনা কেউ জানেনা কতখানি দুঃখগন্ধা পলি জমে হয়

    হৃদয় মাঝে নিশুন্য বালুচর।

    কেউ জানেনা দীর্ঘশ্বাসের পর কতখানি দীর্ঘশ্বাস জমে হয়

    একেকটি মানুষ।”

    আসলেই কেউ জানে না, জানবেও না, আমরা সবাই শুধু দীর্ঘনিঃশ্বাস ফেলে দিনের পর দিন।

    জীবনানুভুতিকে ছুঁয়ে যাওয়া কবিতা। ভীষণ ভীষণ ভালো লাগলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?