মূল লেখায় যান

আমার একটু পাগলামি সোনেলাকে আমি তা দিতেই পারি

অরণ্যএকান্ত অনুভূতি, কবিতা, বিবিধ৫২টি মন্তব্য

Tomake Amar Mone Porbei_Title Page

ভেবেছিলাম অনেক কিছু লিখব এই পোস্টে; কিন্তু এখন আর তেমন কিছু না লিখে শুধু একটা ফাইল সোনেলায় রেখে বলতে ইচ্ছে করছে “সোনেলা, জান এটা তোমার!” কিন্তু তাও পারছি না। যারা বক বক করে বেশি তাদের দিয়ে এ কাজ কম হয়; যদিও সময়মতো আওয়াজও এরা কমই দেয়!
সে যাগগে, কিছু বকর বকর করিই না হয়!

পাগলামিটা কিছুই নয়, “তোমাকে আমার মনে পড়বেই” লেখাটিকে আবৃত্তি করা এবং তা সোনেলাকে দিয়ে যাবার অভিপ্রায় – আর কিছু নয়। লগ্নে কে কতটা বিশ্বাস করে আমি জানি না, তবে আমি বুঝি। অনেক কিছুতেই লগ্নটাও খুব জরুরী। অনেক অনেক নাম মনে আসছে এ লেখায়; কিন্তু ইচ্ছে করেই কাউকে মেনশন করছি না। আমি শুধু এটুকু বলব “সোনেলাই আমাকে এ লেখা লিখিয়ে নিয়েছে”, যদি কারও ভাল লেগে থাকে। ইচ্ছে ছিল একটা গান গেয়ে শোনাবার তা হলো না এ যাত্রায়। তবে সময় ফুরিয়ে যায়নি বলেই আমি বিশ্বাস করি।

অডিও ফাইলটা সোনেলাতে রেখে দিলাম। এ সোনেলারই হয়ে থাক। কেউ যদি কখনও এতে কোন ইমেজ বা অন্য কিছুও যোগ করতে চায়, সে তা করে নিতে পারে। আমার কোন আপত্তি নেই; বরং আমি খুবই খুশি হব।

কেউ হয়তোবা ইউটিউব লিঙ্ক খুঁজে বেড়াবে, হয়তোবা কাউকে শেয়ার করার জন্য। তাই ইউটিউব লিঙ্কটিও দিয়ে দিলাম।

“তোমাকে আমার মনে পড়বেই”

সাথে আমার থ্রি ডটস্‌ “…” ।

সোনেলা তুমি ভাল থেকো।

মোট পড়েছেনঃ ১২২৮জনআজ পড়েছেনঃ ০জন

৫২টি মন্তব্য

  1. তিন মিনিট একপঞ্চাশ সেকেন্ড হারিয়ে গিয়েছিলাম মুগ্ধতার অতলে। ভাশায় প্রকাশ করা যাবেনা । ভীষণ ভালো হয়েছে। কাল রাতে অনেক হাই ছিলাম সেটা এখনো কাটে নাই মনে হয়। কি লিখছি জানিনা , কিন্তু কানে বাঝছে , ” আই ওয়ান্ট মাই চিয়ার লিডার ব্যাক ……………”
    ইউ মেড মাই ডে ভাই 🙂

    1. ইমন আমি সত্যি হেসে উঠেছি জোরে… ” আই ওয়ান্ট মাই চিয়ার লিডার ব্যাক ……………” 🙂
      আজ জিসান ভাইয়ের একটা লেখাও আমাকে পুরো বদলে দিয়েছে।
      হ্যাভ এ গুড ডে। (y)

  2. ”তোমাকে আমার মনে পড়বেই” এই লেখাটায় নিজের অনুভুতিটা জানিয়েছিলাম।

    অনেক কবিতা আবৃত্তি শুনেছি, পড়েছি অনেক কবিতা। অনেক গান,কবিতা আছে প্রিয় লিষ্টে। কিন্তু প্রথম বার পড়ার পর থেকে কেন যেন বারবার মনে হয়েছে এই কবিতাটা শুধু আমার জন্য। আমাকে বারবার টেনে নিয়ে যায় এস আর পরিবহন এ, নিয়ে যায় ঢাকা রাজশাহী রোডে।

    1. অনেক ধন্যবাদ আলমগীর ভাই। এ আবৃত্তিটা আসলে একটা পাগলামি বলতে পারেন। কিছু শব্দকে, একটা অনুভবকে, কিছু স্পন্দনকে, কিছু শ্বাসকে সোনেলায় এবং ইউটিউবে রেখে গেলাম বলতে পারেন। 🙂
      ভাল থাকবেন।

    1. জানিনা, প্রথম পেলাম মনে হয় আপনাকে। সে অবশ্য কোন ব্যাপার না। কিন্তু আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
      আবেগ আপনার কাজ করছে, মানে হলো আপনি এখনও লিভিং – বেঁচে আছেন। মানুষ মানুষ গন্ধ পাচ্ছি আপনাতে। 🙂
      অনেক শুভ কামনা আপনার জন্য। (y)

  3. কবিতাটিতে প্রবল ভালোলাগা জানিয়েছিলাম
    এখন তো আপনার আবৃত্তি শুনে আবেগাপ্লুতু হয়ে পড়লাম

    মনে থাকুক আপনার ‘তোমাকে’
    তাকে স্থানচ্যুত করা যায়ন আসলে
    ভালো থাকুক আপনার ‘তোমাকে’
    ভালো রাখুন আপনার ‘তোমাকে’ কে।

        1. থ্যাঙ্কস জিসান ভাই।

          এখন জানতে ইচ্ছে করছে আমাদের বটতলার আড্ডা কোন লেভেলে আছে। এমন ধরনের একটা আওয়াজ ছিল যে ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে আমরা একটা হৈ হৈ ঝৈ ঝৈ করতে পারি। ভাইয়া, কোন আপডেট? 🙂

  4. ভাইয়া অসাধারণ আবৃতি হয়েছে। খুব ভাল লাগলো। আমার একটি কবিতা আছে ”তোমাকে মিস করব” শিরোনামে। ভাবনাগুলো কখনও কখনও এক হয়ে যায়। খুব ভাল লেগেছে ভাই এই আবৃতি।

    1. হ্যাঁ, আমার “তুমি” টা অনেক ভাগ্য নিয়ে এসেছে। শুধু আমি না পৃথিবীও ছোটে মাঝে মাঝে ওর পিছে। 😀
      আর, তোমাকে কিছু বলতে হবে না। এ সবই তোমাদের। 🙂
      ভাল থেকো আপু। (y)

      1. তোমার “তুমি”কে বলে দিও কিন্তু এ কথা সে যে অনেক ভাগ্যবতী।
        কবিতা পেলাম, এখন গান চাই। চাই-ই চাইইইইইইইইইইইইইইই।
        মনে থাকে যেনো। নইলে মন খারাপ করে বসে থাকবো। 🙁

  5. আবৃত্তি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।যাকে উদ্দেশ্য করে এমন কাব্য রচিত হয়,এরপর আবৃত্তি হয়,তিনি অনেক ভাগ্যবতী 🙂

    1. হ্যাঁ আপু, আপনি ঠিকই বলেছেন – ও অনেক ভাগ্যবতী। 😀
      আপনি সোনেলাকে অনেক ভালবাসেন আমি জানি। এ পাগলামি পুরোটাই সোনেলার। আপনাদের।
      ভাল থাকবেন। 🙂 (y)

    1. মনির ভাই, আপনি আমাকে অনেক পছন্দ করেন তাই ভালোলাগাটা অনেক বেশি হবে; আর এটাই স্বাভাবিক। অনেক ভাল লাগল এ মন্তব্য। ভাল থাকবেন।
      অনেক শুভকামনা আপনার পরিবারের জন্য।

    1. ও কিছু না সজীব। ও পাগলামি। যেকোন অডিওই মনেহয় দেয়া যায় সোনেলা লাইব্রেরিতে। তারপর শুধু লিংক করা আর কিছু নয়। আসল লেখাটিতে আপনার গাড়ীটার অবদান আছে। 🙂