
তোমার আমার পরমাণু মৌলিক
তবু যে অজানা আকর্ষনে
হাইড্রোজেন মিশে একাকার হয় অক্সিজেনে
তেমনি ভালোবাসায় তোমায় আঁকড়ে ধরে
জল হব আমি,
লবনাক্ততা বিহনে।
শুধু হাতখানি বাড়িয়ে দিও
কারণে বা অকারণে
ছুঁয়ে যেও শিশির হেলা অবহেলায়
অনামিকায় আনমনে॥
-0-
মোট পড়েছেনঃ ১২৩০জনআজ পড়েছেনঃ ০জন


১৯টি মন্তব্য
অল্পকথায় চমৎকার ভাবনায় প্রকাশ কবি দা
অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান।
কৃতজ্ঞতা রইলো
“তোমার আমার পরমাণু মৌলিক
তবু যে অজানা আকর্ষনে
হাইড্রোজেন মিশে একাকার হয় অক্সিজেনে।” দারুন লাগলো । ভালো থাকবেন শুভ কামনা রইলো
হাইড্রোজেন অবশ্যই ভালোবাসে অক্সিজেন কে-
দুজনে মিলে “জল”
শুভেচ্ছা আপু
ভালো থাকবেন সবসময়।
এতো খুব সামান্য চাওয়া
শুধুই অনামিকা!
“খুউব বেশি চাইতে নাই”
কেউ দিতে ভয় পেতে পারে। – হাহাহা
শুভেচ্ছা প্রিয় লিখক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন চারপাশের সবাইকে সচেতন করে তোলার মাধ্যমে।
অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।
কৃতজ্ঞতা মহী ভাইজান।
ভালো থাকবেন সবসময়।
শুধু হাতখানি বাড়িয়ে দিও
কারণে বা অকারণে
ছুঁয়ে যেও শিশির হেলা অবহেলায়
অনামিকায় আনমনে॥
এতো অল্পে তুষ্ট ?
নাকি বাকি সব আনমনে ?
ভালো লাগলো। শুভ কামনা।
“তুষ্ট”
কেউ কি হয়েছে কখনো কোন ও কালে !!
সবই আনমনে থাক,
ছুঁয়ে দিলে অনামিকা
শুরু হবে নতুন করে গল্প কবিতা
শুভেচ্ছা দাদা
ওয়াও। শুভ কামনা।
তেমনি ভালোবাসায় তোমায় আঁকড়ে ধরে
জল হব আমি,
লবনাক্ততা বিহনে।
“মিঠা পানি”
শুভেচ্ছা আর কৃতজ্ঞতা প্রিয় গল্পকার
ধন্যবাদ আপনাকে
শব্দ কম হলেও ঝংকার সুদীর্ঘ।
সু-বিশাল হৃদয়ের অধিকারি কেউ এমনটা ভাবে, যেমনটা আপনি।
ধন্যবাদ নিরয়মিত অনুপ্রাণিত করার জন্য।
কৃতজ্ঞতা
ছোট কবিতা ভালো লেগেছে বাবু ভাই। মনের ইচ্ছে পূরণ হোক এটাই কাম্য।
H2+O2= H2O ।
কি মিলেমিশে একাকার হলোতো!!
H2+O2= H2O ( ডাবের পানি )
হাহাহা
ধন্যবাদ ভাইজান।
করোনা পরিস্থিতি নিয়ে আপনার নিয়মিত পোষ্ট চাই।
সাথে বাজারের দ্রব্যমূল্য নিয়ে কিছু লিখুন।
শুভেচ্ছা রইলো।
আসলে আমাদের সবার ছুটি বাতিল আর ডিউটি আওয়ার বেড়ে যাওয়ায় লেখার সময় পাচ্ছি কম ভাই। চেষ্টা করবো।
H2+O2= H2O ( ডাবের পানি )
হাহাহা
ধন্যবাদ ভাইজান।
করোনা পরিস্থিতি নিয়ে আপনার নিয়মিত পোষ্ট চাই।
সাথে বাজারের দ্রব্যমূল্য নিয়ে কিছু লিখুন।
শুভেচ্ছা রইলো।