মূল লেখায় যান

অলীক স্বপ্ন

পপি তালুকদারএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

টুপটুপ করে পরছে বাদলের ধারা, এক কাপ কফি হাতে দেখলাম সেই অভাবনীয় দৃশ্য। সেএক মন মাতানো দৃশ্য ইচ্ছে করে ছুটে যাই তার মাঝে ডুবে যেতে গভীর হতে গভীরে যেখান থেকে হাতড়ে কেউ উঠাতে পারবেনা।

না বলা ভালো লাগার মাঝে ডুবতে ডুবতে এক নীল সাগরের সাথে দেখা যেটা  দূরে কোথাও মিশে গেছে লাল আকাশের সাথে। তাদের গভীর প্রনয় যার ফল সোনালী জলধি।

শূন্যতার সাথে আমি মিশে যাই আরো গভীর শূন্যতায়।

মিশে যাওয়া শূন্যতা কে বন্দী করি দেহের দেয়ালে,

যেখানে আলিঙ্গন করে থাকলে কেউই নিতে পারবেনা তাকে।

বিধ্বস্ত দেহের ভিতরে তার বসবাস যা প্রকম্পিত ঝড়েও কম্পিত নয়।

হঠাৎ কি যেন একটা সজোরে আঘাত দিলো দেহের দেয়ালে শূন্যতার ঘরে!!

উঁহু এযেন ভেঙ্গে চুরমার করার প্রতিশ্রুতি নিয়ে নেমে পরেছে!!

অসহ্যনীয় কষ্ট!!!

ইচ্ছে করছে আছড়ে দেই কিন্তু অপারগ দেহ!!

গভীর আরাধ্য  পর ফিরে আসে সে…

 

হাতে হাত রেখে চলে যাই দূর বহুদূর সীমানাহীন গন্তব্যের পথে……….

 

যেখানে নানা রঙের প্রজাপতি উড়ে বেড়ায় নিজের খেয়ালি মনে,আমিও মিশে যাই তাদের দলে।

আবার অাঘাত হানে বিধ্বস্ত দেহের দেয়ালে!!!

অসহ্যনীয় কষ্টে চিৎকার করি বেসামাল ভাবে কিন্তু চিৎকার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বার বার……..

আমি আরো জোরে জোরে গলা হাঁকাই নিষ্ফল ক্রোধে…..

মোট পড়েছেনঃ ৯৬৭জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. অসহ্যনীয় কষ্টে চিৎকার করি বেসামাল ভাবে কিন্তু চিৎকার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বার বার……..
    আমি আরো জোরে জোরে গলা হাঁকাই নিষ্ফল ক্রোধে- এ ছাড়া আর উপায় কিইবা আছে! শুভ কামনা আপু।

  2. ইচ্ছা, অনিচ্ছা,পাওয়া, না পাওয়া নিয়েই আমাদের জীবন।কিন্তু এইসব অব্দি পৌছাতে বাঁধাও পেরোতে হয় অনেক,তবু অনেক সময় গন্তব্যের পথ পর্যন্ত পাওয়া যায়, অনেকসময় যায় না। নিস্ফল ক্রোধেই হয়ত কেটে যায় কিছু সময়। শুভকামনা।

  3. শূন্যতা হয়তো পূর্ণতা পায়। কিন্তু বিধস্ত দেয়ালের পরতে পরতে যে আর্তনাদ, সেটা চাপা থাকলেও প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসে।
    চমৎকৃত হলাম শব্দের বুননে।
    শুভকামনা

  4. আপনার লেখার উপমায়, শব্দবুননে শুধুই পূর্ণতা খুঁজে পাই। আর্তনাদ, চাওয়া পাওয়া গুলো বন্দী থাকে মনের দেয়ালে আর সময় অসময়ে নাড়া দিয়ে যায় স্মৃতির শান্ত নদী জলে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম 💓💓

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।