মূল লেখায় যান

অপারগতার প্রকাশ

হৃদয়ের স্পন্দনবিবিধ৮টি মন্তব্য

তোমায় নিয়ে একছত্র ছন্দ লিখতে চেয়েছি
হয়নি তা আর
যেমন করে হয়নি আমার কবি হওয়া

তোমায় নিয়ে ভোরের শিশিরভেজা ঘাসে
হাটতে চেয়েছিলাম নগ্ন পায়ে
হয়নি তা আর
যেমন করে হয়নি আজো শিশির বিন্দু দেখা

তোমায় ঘিরে সুখী হতে চেয়েছিলাম
পুরো পৃথিবীর বুকে অহংকার করতে চেয়েছিলাম
হয়নি আর তা
যেমন করে সুখ আসেনি অহংকারের এ নগরে

তোমায় ভালোবাসি বলতে চেয়েও ফিরে এসেছি আমি
সাহসিকতার সাথে পুনরায় সম্মুখে দাঁড়িয়েছিলাম তোমার
বলা হয়নি আর
যেমন বাক প্রতিবন্ধিদের বলা হয়না আবেগ

মোট পড়েছেনঃ ৫৬২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

  1. ২৪ ঘন্টায় একজন ব্লগার একটি পোষ্ট দিবেন। একারনে আপনার শেষ পোষ্ট খসড়ায় রেখে দেয়া হলো। ২৪ ঘন্টা পরে ঐ পোষ্ট আপনি ইচ্ছে করলে পুনপ্রকাশ করতে পারবেন।
    সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?