মূল লেখায় যান

অপরাধি

এস.জেড বাবুকবিতা১৮টি মন্তব্য

তোমার অভিনয়ে
হৃদয়ের চারণভূমি দহনে চৌচির
লালচে পোড়া মাটি-
আজও অনাবাদি
তোমারই করুনায়
ধর্ষিতা হৃদয়ের গর্ভে বেড়ে উঠা
‘নষ্ট’ শব্দটার কারণেই-
তুমি অপরাধি

তোমার প্রত্যাশায়
ডোরাকাটা পোষাকে মনটা আসামী
যাবৎজীবন লোহার খাঁচায়-
ইচ্ছেরা কয়েদি
তোমার সাধনায়
কৃষ্ণের বাঁশিতে দুলে নাগিনী নৃত্যে
বিচ্ছেদের সুরে বাঁজে বীন-
বিষাক্ত নিয়তি

তোমার হাসিতে
হৃদয়ের চার দেয়ালে প্রদীপের আলোয়
ধোঁয়া রংয়ের জল ছবিটাকে-
নয়নপটে বাঁধি
তোমার ইশারায়
দশদিক ভুলে নেমেছি শূণ্য বুনো পথে
এইতো সামান্য চলতে বাকি-
সামনেই সমাধি
-০-

মোট পড়েছেনঃ ৯৮জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. আমি বরাবরই “অভিনয়” বুঝতে পারি না-

      যারা বুঝতে পারে তারা কতটা বুদ্ধিমান, তা ও আন্দাজ করতে পারি না-

      “অভিনয়” বিষয়টা তে ফেল মেরে গেলাম জীবনের প্রতি মোড়ে, প্রতিবার।

      কৃতজ্ঞতা প্রিয় ভাইজান।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।