মূল লেখায় যান

অনু অনুভব

এস.জেড বাবুএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

ভালোবাসা- 

যার কোন মানে নেই

অর্থ বা প্রতিশব্দ নেই

কোনও কারণ ও নেই___॥

ভালোবাসা- 

যেখানে কোনও চাওয়া পাওয়া থাকতে নেই 

অনুদান বা প্রতিদান নেই 

আশা বা ভরসা রাখতে নেই___॥

হৃদয়ের একান্ত ইচ্ছেগুলোতে 

শীত গ্রীষ্ম বর্য়ায় পরগাছার মতো জড়িয়ে থাকা 

নিরবিচ্ছিন্ন এক অনুভূতির শাব্দিক উচ্চারণ- ভালোবাসা__॥

যদি এমন কোনও অনুভূতির সংস্পর্শে 

ভিন্ন কোনও হৃদয়ের অজানা সুর 

ঠোঁট গলিয়ে / গুনগুনিয়ে উচ্চারিত হয়- 

তবে তা প্রেম___॥ 

যার মানে – তুমি আর আমি 

যার প্রতিশব্দ- তুমি আর আমি 

যার কারণ- তুমি আর আমি 

যার চাওয়া- তুমি আর তুমি 

যার প্রতিদান- তুমি আর তুমি 

যার ভরসায়- তুমি শুধু তুমি

হৃদয়ের একান্ত ইচ্ছেগুলোকে 

সকাল দুপুর রাতে 

যে কন্টাকাকীর্ণ লতানো অনুভূতি 

অনন্তকাল ধরে খুঁচিয়ে খুঁচিয়ে জীবন্ত করে রাখে 

তবেই তা প্রেম___॥

পাওয়া বা না পাওয়া, যে অনুভূতির উর্ধ্বে – সে হলে প্রেম

যে অনুভবের বিনাশ নেই জীবনের অন্তে- সেই প্রকৃত প্রেম__॥

অবাক হলেও সত্যি যে-

সে প্রেমের শুরু হয়তো ভালোবাসায়

_____________হয়তো অদেখায়__॥

-০-

 

___১৮’মে- ২০২০

মোট পড়েছেনঃ ১৮০৫জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. ১৪ই ফেব্রুয়ারি

      কেন জান নাই বটতলায় – প্রেম মেলায় ?

      বুজ্জি
      গিফট টিফট দিতে কিপ্টেমি করা হচ্ছে।

      বছর ঘুরতেই আবার আসে ১৪ ফেব্রুয়ারি
      কি করে ভালো হইতে পারি !

      সরি ফর দেরিতে আনসার।

      ভালো থাকবেন
      কদমের শুভেচ্ছা

    1. আপু

      আমি নিয়মিত হওয়ার মতো মানুষ নই হয়তো।
      তবে সবাইকে মিস করি অনেক।

      ইচ্ছে থাকে কিছু সময় সোনেলাতে দেয়ার। ফাঁকি দিয়ে অনেকের লিখা পড়ি- তবে মন্তব্য করার মতো মানষিকতা আর সময় জুটি করতে পারি না।

      চেষ্টা করছি নিজের মতো।

      ভালো থাকবেন আপু

    1. দাদা
      কৃতজ্ঞতা প্রথমেই
      সরি বলছি লেট আনসার করার জন্য।

      ঝামেলা গুলো ইচ্ছেমতো জাপটে রাখে চারপাশ থেকে।
      ফুসরত পেয়ে উঠি না।

      অনেক শুভকামনা আপনার জন্য।
      ভালো থাকবেন প্রিয় ভাইজান।

  1. ভালোবাসা মানে নিজেদের ইচ্ছেগুলোকে পূর্ণতা দেয়ার চেষ্টা। তুমি আরর আমির গল্প। কোন তৃতীয় পক্ষ নেই। আপনিতো রীতিমতো গবেষণা করলেন দেখছি!

    ভালো থাকুন ভাই।

    1. হাহাহা
      শুধু ধন্যবাদ দিবো !
      আরও কিছু পাওনা হলেন যে

      আপনার জন্য নিয়মিত রোমাঞ্চকর প্রেমের গল্প কবিতা উপহার থাকবে সোনেলায়।

      অনেক ভালো থাকবেন ভাইজান।

    1. তা তো জানি না-

      ভালোবাসার স্বরবর্ণের একটা প্রতিক চিনতে পারা এক জন্মের সৌভাগ্য।

      তেমন ভালোবাসায় পরিপূর্ণ থাকুক আপনার ও সোনেলার সবার বাস্তব জীবন।

      ভালো থাকবেন সবসময়