মূল লেখায় যান

অনুভূতি_তাও আবার একান্ত

মেহেরী তাজএকান্ত অনুভূতি১১৮টি মন্তব্য

= এমন উদাস চোখে কি দেখছো?
// মৃত্যু।
= ওমা সে কি কথা? ঐ দুরে তাকিয়ে আছো সে কি করে মৃত্যু হতে পারে?
// হ্যা আমি তাকিয়ে আছি ঐ দূরে। সেখানে তুমিও তাকাও। কি দেখছো?
= অন্ধকার। তুমি কি সেটাকে “মৃত্যু” বলছো?
// হ্যা।
= অন্ধকার কি ভাবে মৃত্যু হতে পারে?
// তুমি কি কখনও মৃত্যু দেখেছো?
= নাহ!
// তবে সেটা অন্ধকারের অন্য একটা নাম বা রূপ নয় সে কেনো ভাবছো?
= তবে তোমার কাছে জীবন মানে কি?
// ” আলো”। লাইটস। লাইটস অফ লাইফ অফ। জীবন আর মৃত্যুর মাঝে যা আছে তা অজানা। তার মানেই অন্ধকার।
= খুব জটিল কথা।
// আচ্ছা রাখো ও সব কথা। বাইরে চাঁদ উঠেছে কি না সেটা বলো?
=হ্যা। সুন্দর একটা চাঁদ উঠেছে। পুকুরপাড়ে আম গাছের নিচে টুল পেতে বসবে না কি?
// হুম। বসা যায়। চল তবে বসি।
= ঠিক এই মুহূর্তে কি ভাবছো?
// উম! খুব জটিল কথা ও তুমি বুঝবে না।
= আহা চেষ্টা করব দেখোই না। তুমিই তো বল ” না” বলে কোন শব্দ নাই। এটা শব্দ ভান্ডারের একটা আগাছা।
// থাক আর লজিক দেখাতে হবে না। ভেবে দেখি বলা যায় কি না!
=প্লিজ প্লিজ প্লিজ বলো।
// উফ তুমি একটা ভাঙা টেপ রেকর্ডার। একবার চালু হলে থামতেই চাও না। একটু ভাবতে দাও। ভাবতেই ভালো লাগছে।  🙂
= আচ্ছা তোমার যা মর্জি হয় কর।
// আহা মুখভার করছো কেনো? তবে শোন। মানুষের ক্লোন তৈরি হয় সে তুমি জানো?
=  🙂 হ্যা জানি।
// ভেড়া, ছাগল,ইঁদুর, কুকুর এদের ও ক্লোন হয়।
= হুম হতে পারে। কিন্তু আবার উদ্ভট কিছু ভাবছো কি? ;?
// হয়তো বা।
= ভেঙে বল। আমি খুব কিউরিয়াস।
// সৃষ্টিকর্তারর অনন্য সৃষ্টি মানুষের ক্লোন হয়।তবে আমি চাঁদের ক্লোন করবো।ভালোবাসা ক্লোন করবো। শক্তি, সাহস,আবেগের ক্লোন করবো।আদর আর সময়,এদের ও ক্লোন করে তা সময়ের কাছেই জমিয়ে রাখবো। খুব মেপে মেপে রাগ,ঘৃণা, আর অভিমানের ও ক্লোন করতে চাই।  🙂   🙂
= আর একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। এ যে বড্ড ভয়ংকর।
// হা হা হা তুমিই ভেবে দেখো বোকা কোথাকার!

আজ একটু আদর চাও?
ক্লোন করা আছে গায়ে মেখে নাও।
একটু বেশি সময় চাও?
অনেক আছে নিয়ে নাও।
মনটা খারাপ? ছোট্ট চাঁদ মামা?
সময়ের কাছে বড় আছে জমা।
শক্তি তোমার ফুরিয়ে এলো?
নেই কোন হুস!
আছে সবই ক্লোন করা
হারায়ে ফেলো না সাহস।= তোমার মাথা টা পুরাই গেছে। চাঁদ দেখলে পাগলামো বেড়ে যায়?
হয়েছে অনেক হয়েছে এবার ওঠ চল।
// হুম। আর একটু বসি না।
=নাহ অনেক রাত হয়েছে,আবার গরমটাও পড়েছে খুব। সাপে কাটবে। ঘরে যাও। লম্বা হয়ে শুয়ে একটা লম্বা ঘুম দাও। মাথা ব্যথা সেরে যাবে।
// আমি কি আজ তোমায় বলেছি আমার মাথা ব্যথার কথা?
= না বলনি।
// তবে তুমি বুঝলে কিভাবে? ;?
=দুই ভ্রুর মাঝে দুটা ভাজ শুরু থেকে এখন পর্যন্ত।এর মাঝে মাথার চুল টেনেছ চার বার। চোখ লাল।কথাবার্তা ভুলে ভরা।
// কিন্তু…….
=আর কোন কিন্তু নয়। পরে কথা হবে….
// আই লাভু….
= আই লাভু ইউ টু,থ্রি, ফোর,ফাইভ,সিক্স এন্ড মোর। শুভ রাত্রি।

মোট পড়েছেনঃ ১০৬০জনআজ পড়েছেনঃ ০জন

১১৮টি মন্তব্য

  1. একান্ত অনুভূতির কথোপকথন তো দেখি ভালই চলছে। বাহ চমৎকার। প্রলাপগুলো ভালছিল।

    যার প্রতিই হোক ভালোবাসাটা যেন টু দি পাওয়ার ইনফিনিটিই হয়। শুভকামনা নিরন্তর।

  2. ” সৃষ্টিকর্তারর অনন্য সৃষ্টি মানুষের ক্লোন হয়।তবে আমি চাঁদের ক্লোন করবো।ভালোবাসা ক্লোন করবো। শক্তি, সাহস,আবেগের ক্লোন করবো।আদর আর সময়,এদের ও ক্লোন করে তা সময়ের কাছেই জমিয়ে রাখবো। খুব মেপে মেপে রাগ,ঘৃণা, আর অভিমানের ও ক্লোন করতে চাই। ”——- এই ভাবনাকে কি বলবো ভেবে পাচ্ছি না। ভাবনায় মুগ্ধ হয়ে গেলাম তাজ।

    লিখতে থাকো
    শুভ কামনা।

  3. আলোতেও মৃত্যু দেখেছি ঢের
    দেখেছি পুরে যেতে জমকালো সোনালী রং এ।
    ঘুটঘুটে অন্ধকার করে ঘর, যখন শুনেছি মেহেদী হাসান
    “সক্রেটিস খুঁজে ফিরি তোমার বিষের পেয়ালা”
    জেনেছি বিষেও জীবন থাকে।
    ……………………,………. ভালোবাসা আর আবেগের ক্লোন করতে চাস পাগলী, আবেগ ই তো সব ধ্বংশ করে দিলো রে!! সময়ে,, চাঁদের ক্লোন, উহ ভাবতেই শিরশির করে উঠলো। কি করে ভাবছিস এসব? তুই জানিস তোকে কি ভাবি আমি? বাক্স বন্দী ফুলকি।
    অসাধারন লেখা পিচ্চি ভূত। (3 -{@

    1. আপু আমি ভাবছি সবার আগে চাঁদ আর ভালোবাসারই ক্লোন করবো।
      বলেন কার ভালোবাসা?
      কিন্তু আবেগ সব ধ্বংস করে দিচ্ছে? তাহলে ওটা কি ছেড়ে দেবো? ;?
      আপু আমি বাস্ক বন্ধী ফুলকি? তবে ভবিষ্যতে কি আমি সব কিছু জালিয়ে দেবো? পুরিয়ে দেবো???? ;(

          1. হ্যাঁ হয়। তবে আরো কিছু চাই, তোর ঘরের জানলার মতো একটা জানলা।
            আমার ভালোবাসার ক্লোন করিস না, এতো ভালোবাসা নিয়ে বড্ড বিপদে আছি। আবেগ ইজ নট গুড। তোর চাঁদ আর সময় থেকে আমার ক্লোন চাইই চাই।

          2. আচ্ছা যা চাইবেন তাই পাবেন একদিনের জন্য হলেও। 🙂
            আপু আপনার এতো ভালোবাসা আছে বলেই তো আমারা এতো এতো পাগলামি করতে পারি। 🙂
            আচ্ছা আবেগের ক্লোন বাদ। সময় আর চাঁদ দিয়ে দেবো। 😀

            আপু আমি আপনার দেওয়া বই পেয়েছি। পড়াও শেষ।
            থাংকু আপু।
            অনেক গুলা লাভু………. (3 (3 (3 (3 (3 (3

    1. আমি ভাবছি আজ গুলতি হাতে ছবি তুলবো। আপনাকে দেখাতে হবে না???? :D)
      আপনি কই গেছেন, হারায়ে গেছেন নাকি।

      ইয়ে সারাদিন এতো মন্তব্য করেন কেনো?? আমার পজিশন ডাউন হয়ে গেলো। 🙁

      1. আমি সারাদিন থেকেও মাস শেষে দেখি অরুনি মায়া আমার চাইতে শ’তিনেক আঙ্গুল দূরে এগিয়ে গিয়েছেন ;(

        প্লীজ গুলতি হাতে ছবি চাই এবং সেই সাথে সেই গুলতি দিয়ে কোন কাঠবিড়ালীকে শিকার করলেন তা \|/

        1. আচ্ছা উনি কি কোন চিটিং করেন? তা না হলে এমন হবে কেনো? ;?
          আমি মারবো কাঠবিড়ালি? ভ্যা…….
          সেদিন ইঁদুর মারা যন্ত্র দিয়ে একটা এয়া বড় ইঁদুর মেরে আর কান্না থামায় কে?

          1. কিইইইইইই আমি চিটিং করেছি। 😮
            এত্তবড় মিথ্যে অপবাদ। :@
            এত বড় অনাচার। :@
            আমি সাদাসিদে মানুষ আর আমার সাথে এহেন আচরণ। ;(
            মানব না আমি। কিছুতেই মানবনা।
            যান নীতেশ আমি শীর্ষ মন্তব্যকারীর স্থান টা আপনারে দান করে বনবাসে চলে গেলাম ^:^

  4. দেখবেন সব ক্লোন করে করে আসল আবার হারিয়ে না যায়।
    নিজের ক্লোন করে বসবেন না যেন, তাহলে কিন্তু আমাদের ভারী বিপদ।
    লাল চোখের ভালোবাসা বেশ জটিল, চলুক।
    আমারাও চাই মোর এবং মোর।

    1. না না না সব কিছুর ক্লোন করবো না আর নিজের তো নয়ই। এক তাজের অত্যাচার আর পাগলামো তেঈ সবায় অতিষ্ঠ হয়ে আছে আর একটা আসলে না জানি হয়য়……
      লাল চোখের ভালবাসা খালি জটিলই নয় ভয়ংকর ও।
      তাও চেষ্টা করছি চালিয়ে যাবার। 🙂

  5. তাজ,অবাক হচ্ছি খুব।কত ভিন্ন ধরনের চিন্তা ইদানীং করছো তুমি।তোমার ব্রেইনের কিছু অংশ আমাকে দিয়ে দাও তো ঝটপট।চেষ্টা করে দেখি তোমার মত কিছু লেখা যায় কিনা। -{@ (3

  6. “আজ একটু আদর চাও?
    ক্লোন করা আছে গায়ে মেখে নাও।
    একটু বেশি সময় চাও?
    অনেক আছে নিয়ে নাও।
    মনটা খারাপ? ছোট্ট চাঁদ মামা?
    সময়ের কাছে বড় আছে জমা।
    শক্তি তোমার ফুরিয়ে এলো?
    নেই কোন হুস!
    আছে সবই ক্লোন করা
    হারায়ে ফেলো না সাহস।” (y) (y)

    তুই তো দারুন ভাবিস রে! 🙂
    থামিস না কোনদিন, মাঝে মাঝে একটু জিরিয়ে নিস।
    তোর জন্য অনেক শুভ কামনা। 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।