সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়ার সাথে জড়িত বিধায়, মাঝে মাঝে ফিল্ড ভিজিট করতে হয়। সেদিন একটি বাসায় গিয়ে দেখতে পেলাম। প্রায় ৩/৪ বছরের একটি শিশু নির্বিঘ্নে মোবাইলে গেম খেলছে। বাড়ির অভিভাবকদের বললাম এতোটুকু বাচ্চার হাতে মোবাইল কেন? শিশুটির মায়ের উত্তর মোবাইল হাতে দিয়ে রাখলে বিরক্ত করে না। দেখতে পেলাম শিশুটির মা অন্যদের সাথে খোশ গল্পে মশগুল।… [বিস্তারিত]

হালিমা আক্তার
- নিবন্ধন করেছেনঃ ৫ বছর ৭ মাস ১৯ দিন আগে
- পোস্ট লিখেছেনঃ ১৫২টি
- মন্তব্য করেছেনঃ ২৬০৪টি
- মন্তব্য পেয়েছেনঃ ৯৪৬টি
প্রিয় পোস্টঃ ৫টি
সেদিনের পর থেকে দক্ষিণের জানালাটা আর খোলা হয় না আহ্, কতোদিন হয়ে গেল বন্ধ জানলার খিলে জং ধরেছে, কাঠগুলো এখন ঘুন পোকার বসতি। বছরের পর বছর দুঃখ কষ্টের মলিনতায়, স্বচ্ছ কাঁচ গুলো আঁধারের পথ খুঁজে নিয়েছে। মাঝে মাঝে সূর্যের আলো জোর করেই প্রবেশ করতে চায়, বদ্ধ কাঁচের ফাঁক গলে আর কতোটুকু ই বা পারে। ইচ্ছে… [বিস্তারিত]
বই রিভিউ বই- উইপোকাদের বসতবাড়ি লেখক - রোকসানা খন্দকার প্রকাশক - আব্দুল্লাহ আল তানিম প্রকাশনায় - ইচ্ছে স্বপ্ন প্রকাশনী সময় কাল- অমর একুশে বইমেলা ২০২২ আমাদের সময়ে স্কুল লাইফে প্রচুর বই পড়তাম। বর্তমান ডিজিটাল যুগে বই পড়ার পাঠকের সংখ্যা কমে গেছে। এখনকার ছেলেমেয়েরা পাঠ্য বই পড়তে চায় না। শর্টকাটে ভালো রেজাল্টের পথ খুঁজে। পাঠক্রমের বাহিরে… [বিস্তারিত]
ঈদের পরদিন ফাঁকা রাস্তা। কিছুক্ষণ পর পর মোটরবাইকের বিকট আওয়াজ। অসহনীয় শব্দে কানের অবস্থা শোচনীয়। ফাঁকা রাস্তা পেয়ে দুর্বার গতিতে তারুণ্যের জয়গান চলছে। লাগামহীন গতিতে চলছে বাইক। এদের অবস্থা দেখলে নিজেদের অন্তর আত্মা কেঁপে ওঠে। যারা বাইক চালাচ্ছে তাদের অনেকেই কিশোর। শহরের ভয়াবহ যানজট ঠেকে মুক্তি পেতে ক্রমাগত বাইকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বাইক স্বল্প জায়গা… [বিস্তারিত]
একটি ঝড় আসুক প্রচন্ড ঝড় প্রলয় নাচন উঠুক সাগরে ঘোষণা হোক মহাবিপদ সংকেত। ফুলে উঠুক সাগরের পানি প্রতিবাদের জলোচ্ছাস ভাসিয়ে নিয়ে যাক অন্যায় অত্যাচার আর দুর্নীতির রাজ। জেগে উঠুক নতুন চর আবার নতুন ফসল হবে এক এক করে কচি চারা গজাবে আবার জেগে উঠবে সততা মূল্যবোধ বিবেকের শাখা প্রশাখায় ফুটবে ফুল। থাকবে না রাহুর গ্রহণ… [বিস্তারিত]
কেউ মনে রাখেনা কেউ মনে রাখবে না, সময়ের প্রদাহে বয়ে যাবে ক্ষণিক স্মৃতি, এরপর হারিয়ে যাবে স্মৃতির অতলে। কুঞ্জ কানন, পাখির কলতান, ছন্দ সুরের মালা গাঁথা। কেউ মনে রাখেনা কেউ মনে রাখবে না শোনায় শুধু সান্ত্বনার বানী। [বিস্তারিত]
শাওয়ালের ১ম তারিখ। ঈদুল ফিতর। শুধু একটি তারিখ বা দিন নয়। এর সাথে জড়িয়ে আছে কতো আবেগ, উচ্ছাস, ভালোবাসা। দীর্ঘ অপেক্ষার মিলন মেলা।পুরো একটি বছর অপেক্ষা। এদিন টির জন্য কতো আয়োজন, কতো পরিকল্পনা। কতো ছুটে চলা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগ করে নেয়ার জন্য দীঘল পথ পাড়ি দেয়া। পথে কতো কষ্ট,কতো দুর্ভোগ। কোন কিছুই থামাতে পারেনা।… [বিস্তারিত]
কতটুকু পারলাম! জীবনে কত কিছুর হিসাব করি। হিসেবের সরল খাতায় কখনো যোগ-বিয়োগ মিলে, কখনো মিলে না। তবু পাওয়া না পাওয়ার হিসেব কষেই চলেছি। জাবেদা, রেওয়ামিল, আসল , মুনাফা কতো হিসাব। জীবনের যোজন বিয়োজনে কখনো প্লাস, কখনো মাইনাস। শ্রেষ্ঠ মাস রমজান। প্রতি বছরই রমজান আসার আগে মনে মনে কত পরিকল্পনা হয়ে যায়। অন্তত এ বছর রমজান… [বিস্তারিত]
রাজায় রাজায় যুদ্ধ হয়। প্রজার জীবন যায়। এক রাজা হারে, আরেক রাজা জিতে। নতুবা দুজনের মধ্যে সন্ধি হয়। রাজাদের কিছু আসে যায় না। শুধু প্রজারা কিছু অচল সময়ের সাক্ষী হয়ে থাকে। নিউ মার্কেটের দোকান আবার খুলবে। ক্রেতা- বিক্রেতার সমাগম হবে। বিক্রেতারা নানা পসরা সাজিয়ে বসবে। ক্রেতা তার পছন্দ অনুযায়ী পণ্য কিনে বাড়ি ফিরবে। শুধু নাহিদ… [বিস্তারিত]
খুঁজে ফিরি কি খুঁজে ফিরি? কাকে খুঁজে ফিরি ? কোথায় খুঁজে ফিরি? কেন খুঁজে ফিরি? শুধালাম মনকে জান কি তুমি? সে বলিল হায়, কি করে বলি আমি তা। আমি তোমার ছায়ার পিছে পিছে ঘুরে, পথ হারিয়েছে সেই কবে। অন্ধের মতো সাদা ছড়ি ভেবে পথ চলেছি তোমারই সাথে। এতদিন পরে কি কথা শুনালে! তবে কি আমিও… [বিস্তারিত]
ব্লগার রোকসানা খন্দকার আপার ভুত নিয়ে লেখা রম্য রচনায় কমেন্ট করলাম। একদিন জিনের সাথে কথা বলেছি। রোকসানা আপা বললেন, তাড়াতাড়ি লিখেন জিনের সাথে কথা বলা জানতে চাই। সেই থেকে চেষ্টা করছি কিন্তু ব্যস্ততা, কলমে জমাটবাঁধা আগাতে পারছিলাম না। মাঝে মাঝে পত্রিকায় প্রকাশিত খবরে দেখতাম জিনের ফাঁদে পা দিয়ে অনেকেই সর্বশান্ত হয়েছেন। তাই জিনের সাথে কথা… [বিস্তারিত]
কতো সুন্দর নীলাকাশ ডানা মেলে উড়ে যায় বলাকা, সূর্য কখন যেন হারিয়ে যায় মেঘ রোদ্দুর লুকোচুরি খেলায়। রাতের আঁধারে জেগে থাকে চাঁদ নক্ষত্র দেয় পাহারা এসব কিছুই পড়ে না চোখে পড়বেই বা কি করে! দৃষ্টি আজও আটকে আছে শিকল বাঁধা চরণে। বৃত্তের মাঝে বন্দী জীবন বাহিরের আলো চোখে পড়ে না, দাসত্বের গুহায় সমর্পিত সময় পরিধির… [বিস্তারিত]
আজ সেই ভয়াল ২৫ মার্চ রাত। বাঙালি জাতির ইতিহাসের এক কালরাত। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর অতর্কিত হামলা চালায়। তারা একসাথে হামলা চালায় পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে। পাকিস্তানি বাহিনীর বর্বরতার শিকার হয় হাজার হাজার মানুষ। তারা নির্বিচারে হত্যা করে এদেশের মানুষ। এটা… [বিস্তারিত]
যখন ছোট ছিলাম। মনে হতো কিছুদূর গেলেই আকাশ ছোঁয়া যাবে। সামনে গিয়ে হাত বাড়ালেই ধরা যাবে। যতোই এগিয়ে যেতাম আকাশ ততো দূরে চলে যেতো। বুঝতে পারতাম না আকাশের বিশালতা। না বুঝেই আকাশ ছুঁতে চাইতাম। মনে হতো এইতো আরো কিছুটা গেলেই ছোঁয়া যাবে। নাহ আকাশ ছোঁয়া হয় নি। আকাশ ছোঁয়া যায় না। আকাশ ছোঁয়া না গেলেও,… [বিস্তারিত]
জীবনে কিছু কথা থাকে কখনো হয় না বলতে কথার শোধ হয় না কথাতে, না বলা কথা গুলো অতি সযতনে রেখে দিতে হয়, হৃদয়ের অন্তকঠুরিতে। সব কথা বলিতে গেলে হয় মন কষাকষি যারা তোমায় দিয়েছিল কথার তীর্যক বান তাঁরা আজ সাধু সেজে হবে মহীয়ান। যাহা গেছে অতলে হারিয়ে রেখে দাও তারে অতীত গুহার আঁধারে তুমি নিরবে… [বিস্তারিত]










