মূল লেখায় যান

কেন এ ছুটে চলা

হালিমা আক্তারএকান্ত অনুভূতি৬টি মন্তব্য

যখন ছোট ছিলাম। মনে হতো কিছুদূর গেলেই আকাশ ছোঁয়া যাবে। সামনে গিয়ে হাত বাড়ালেই ধরা যাবে। যতোই এগিয়ে যেতাম আকাশ ততো দূরে চলে যেতো। বুঝতে পারতাম না আকাশের বিশালতা। না বুঝেই আকাশ ছুঁতে চাইতাম। মনে হতো এইতো আরো কিছুটা গেলেই ছোঁয়া যাবে। নাহ আকাশ ছোঁয়া হয় নি। আকাশ ছোঁয়া যায় না। আকাশ ছোঁয়া না গেলেও, আকাশের মেঘ গুলো ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। মেঘ গুলো কেমন করে আকাশে ভেসে থাকে। আবার সেই মেঘ কালবৈশাখীর ঝড় বয়ে দেয়।

 

সেই ছোট্ট বেলার মতো আমরা এখনো ছুটে চলেছি সীমাহীন দিগন্তের পানে।নাহ আকাশ ছুঁতে নয়। ছুটে চলেছি সফলতার পিছনে। যশ/ খ্যাতির নাগাল পেতে বাড়িয়েছে হাত। কেউবা ছুটছি স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে। এ ছুটে চলার শেষ নাই।পথ থেকে পথে অনবরত ছুটে বেড়াচ্ছি। কোন ক্লান্তি নেই। নেই অবসাদ। স্বপ্ন টাকে যে ছুঁতে হবেই। হয়তো পাবো, হয়তোবা পাবো না। তবু কেন অবিরাম এ ছুটে চলা।

মোট পড়েছেনঃ ৯৫৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?