মূল লেখায় যান

আমরা করবো জয়

হালিমা আক্তারকবিতা৬টি মন্তব্য

একটি ঝড় আসুক

প্রচন্ড ঝড়

প্রলয় নাচন উঠুক সাগরে

ঘোষণা হোক

মহাবিপদ সংকেত।

ফুলে উঠুক সাগরের পানি

প্রতিবাদের জলোচ্ছাস

ভাসিয়ে নিয়ে যাক

অন্যায় অত্যাচার আর

দুর্নীতির রাজ।

জেগে উঠুক নতুন চর

আবার নতুন ফসল হবে

এক এক করে

কচি চারা গজাবে

আবার জেগে উঠবে

সততা মূল্যবোধ

বিবেকের শাখা প্রশাখায়

ফুটবে ফুল।

থাকবে না রাহুর গ্রহণ

আমরা গাইবো

আমরা করবো জয়

আমরা করবো জয়।

মোট পড়েছেনঃ ৭৬৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?