মূল লেখায় যান

শেষ কোথায়

হালিমা আক্তারকবিতা১৬টি মন্তব্য

 

এসেছে উনিশে
বিশ কে করেছে বিশ্ব বিষময়
একুশে ও মিছিল চলছে,
কেউ জানেনা এর
শেষ সীমানার প্রান্ত মিলেছে
কোন দিগন্ত রেখায়।
চারদিকে নীল বাষ্পের ছোঁয়া
চাষ করছে সবুজ মাঠ
বেদনার কাঁটা বুকে নিয়ে
উড়ছে প্রজাপতি বিবর্ণ ডানায়,
চলে যাবে মহামারী
রেখে যাবে কিছু শূন্যতার ঘা
এভাবেই হবে কি শতাব্দীর ইতিহাস লেখা।

মোট পড়েছেনঃ ১৫১৪জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. খুব সুন্দর গোছানো কবিতা। তার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমানের আশংকা, হতাশা,অস্থিরতা আর ভবিষ্যতের অনিশ্চিতার শংকা।
    আশা সব ঠিক হয়ে যাবে আবার ধরণী হেসে উঠবে….

  2. ক্ষুদ্র পরিসরে চমৎকার উপস্থাপনায় মহামারী করোনার বিষফণা তুলে ধরলেন। জানিনা এর শেষ কোথায়, তবে মৃত্যু অবধারিত জেনেই জীবন এগিয়ে নিতে হয়। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো