মূল লেখায় যান

সমকালীন গুচ্ছ কবিতা!

(১)
ঘাতক দালাল সরব যখন
শীর্ষ জোটের মাঠে;
বুঝতে হবে দেশটা তখন
হাঁটছে কেমন পথে!

(২)
রাজাকারকেও বলেন যখন
একাত্তরের যোদ্ধা;
বুঝতে তখন বাকিটা কী
চাইছেন তারা কোনটা!

(৩)
ইসলাম এখন বিরাট ইস্যু
নোংরা নীতির খেলায়;
আটকা তাতে লাখো মানুষ
মরছে হেলায় হেলায়!

(৪)
একাত্তরে ছিলেন যারা
হানাদারদের পক্ষে;
তারাও এখন দেশপ্রেমিক
বাংলাদেশের বক্ষে!

২৯ অক্টোবর ২০১৩
শেষরাত্রি, বরগুনা।

মোট পড়েছেনঃ ১১০৪জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. যতই দেশ প্রেমিক সাজুক কাক কখনই ময়ূর হতে পারে না।
    ধর্মের কথাতেই আসি ৮১বছর লেগেছে ঈমাম হাসান /হোসেনের নাম উচ্চারণ করতে। অতএব আমি আশাবাদী।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।