মূল লেখায় যান

মৃত্যুর ক্যানভাস

সীমান্ত সৈকতএকান্ত অনুভূতি, কবিতা২৮টি মন্তব্য

আমি মৃত্যু দেখেছি,
জ্বরায় ক্লিষ্ট মানবের
আবেগশুন্য নির্লিপ্ত চোখে ।
শুধু অপেক্ষার প্রহর গুনে যাওয়া ,
তীব্র অনীহা পাড়ি দিতে ওপারে
কর্ণকুহরে বাজে তবু মৃত্যু দূতের আহ্বান ।

আমি মৃত্যু দেখেছি,
রক্ত পিপাসু খুনির
অতৃপ্ত ছুরির তিয়াসি ফলায় ।
উষ্ণ রক্তস্নানে গুছবে আত্মার অতৃপ্ততা,
ভয়ার্ত চোখে মৃত্যুর দিকভ্রান্ত ঢেউ
দেখে হবে তৃপ্ত মৃত্যু-ভুক নিষিদ্ধ যত কণা ।

আমি মৃত্যু দেখেছি,
প্রেয়সীর পবিত্র ঠোঁটে
অঙ্কুরিত অভিমানী হাঁসির রেখায় ।
প্রেমীর মন পাথারে তুলে আলোড়ন,
তলিয়ে দেয় প্রেম কূপের আরো অতলে
সাহস যোগায় বরংবার মৃত্যুর ঝুঁকি নিতে ।

আমি মৃত্যু দেখেছি
হাঁসি কান্নার সন্ধিক্ষণে,
হাজারো মানবের অনুরণনে
আমি মৃত্যু দেখেছি ।

আমি মৃত্যু দেখেছি,
সাদা কাগজের ক্যানভাসে
কবির কলমের ছোঁয়ায়,
সত্যি মৃত্যু মিশে আছে যেথায়
কবির কবিতার মায়ায় ।।

মোট পড়েছেনঃ ৩৭৮৫জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. সত্যিকারের মৃত্যু একবারই দেখবো আমরা। শারীরিক মৃত্যু। সে অভিজ্ঞতা কিংবা অনুভূতি প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করার সুযোগ হবে না কোনদিনই …

  2. মৃত্যু দেখতে পাইনা, দেখি নতুন করে জন্ম নেয়া।
    মৃত্যুকে ভালোবাসতে পারা সহজ কিছু নয়, আর তা যদি কবি কবিতার মায়ায় তুলে ধরেন, তাহলে ভালো তো বাসতেই হবে। বেশ সুন্দর কবিতা।

    1. ধন্যবাদ আপু

      জন্ম মৃত্যুর সন্ধিক্ষণের সামান্য যে সময়টুকু
      তার মায়ার পেছনে ছুটতে ছুটতেই হুট করে মৃত্যু দেখা হয়ে যায় ।

      আর মৃত্যু কে ভালোবাসতে পারে কয়জনা