মূল লেখায় যান

হেমন্ত বন্দনা উৎসব প্রতিযোগীতার ফলাফল-

তৌহিদুল ইসলামসোনেলা বার্তা৫৫টি মন্তব্য

সোনেলার সুপ্রিয় ব্লগারগন ,

অগ্রহায়ণী শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই ভালো আছেন। আজ সোনেলা ব্লগের সকল ব্লগারদের লেখা নিয়ে হেমন্ত বন্দনা উৎসব প্রতিযোগীতার ফলাফল ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এ আনন্দ আপনাদের সবার। আপনাদের সহযোগীতা ছাড়া আমরা এত সুন্দর করে হেমন্ত বন্দনা উৎসব প্রতিযোগীতা সফল করতে পারতামনা। এরজন্য সোনেলা ব্লগ কর্তৃপক্ষ সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে।

হেমন্ত বন্দনায় অংশগ্রহণকারী সকল লেখক এবং পাঠক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আশাকরি আপনারা সাহিত্যচর্চা অব্যাহত রাখবেন। আপনাদের দেখেইতো অন্যরা উৎসাহিত হবেন। নিজে সাহিত্যচর্চা করুন, সোনেলা ব্লগ এবং আমাদের ফেসবুক গ্রুপে অন্যদের পোস্টে নিজেদের গঠনমুলক মন্তব্য অব্যাহত রেখে তাদেরকেও উৎসাহ প্রদান করুন। এটা আপনার আমার আমাদের সকলের নৈতিক দ্বায়িত্বের মধ্যে পড়ে বৈকি!

এবারের হেমন্ত বন্দনায় এত সুন্দর সুন্দর সব লেখা এসেছিলো যে বিচারকদের নম্বর প্রদান করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিলো। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত সকল বিচারক মহোদয়দের প্রতি, যারা বিচারকার্য পরিচালনায় অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় ব্লগার জিসান ভাইকে, শত ব্যস্ততার মাঝেও সফলভাবে হেমন্ত বন্দনা উৎসব সম্পন্ন করতে অবিরাম সহযোগীতা করার জন্য।

হেমন্ত বন্দনা উৎসব প্রতিযোগীতার ফলাফলঃ

প্রথমঃ

মাহবুবুল আলম- কবিদের কবিতায় হেমন্ত বন্দনা

দ্বিতীয়ঃ

অনন্য অর্ণব- কবিতার গর্ভে পরিপুষ্ট হৈমন্তী ফসল

তৃতীয়ঃ

রেহানা বীথি- এক আকাশ হেমন্ত-স্বপ্ন

আপনাদের সবাইকে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ এবং সম্মানিত বিচারকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

একনজরে দেখে নিন-

সোনেলা ব্লগ হেমন্ত বন্দনা উৎসবে প্রাপ্ত লেখাসমূহ পড়তে এখানে ক্লিক করুন

হেমন্ত বন্দনা উৎসব প্রতিযোগীতায় এডমিনগনের কোন লেখাই বিচারিক প্রকৃয়ায় আওতায় আসেনি। যেহেতু বিচারকদের নাম প্রকাশ করা নিষেধ তবুও আপনাদের জানার জন্য বলে রাখি, সোনেলার সব সিনিয়র ব্লগারগন যাদের মেধা ও মনন দিয়ে সোনেলাকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্য থেকেই সোনেলা ব্লগের বিচারক প্যানেল গঠিত। সোনেলা ব্লগের হেমন্ত বন্দনা উৎসব প্রতিযোগীতার বিচারিক নীতিমালা অনুযায়ী বিজ্ঞ বিচারকমণ্ডলীদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে কিছু লেখকের লেখায় প্রাপ্ত নম্বর দেখে নিন-

মাহবুবুল আলম- ৭১

অনন্য অর্নব- ৬৫

রেহানা বীথি – ৬০

শিরিন হক – ৫৮

নিতাই বাবু- ৫৮

আকবর হোসেন রবিন- ৫৭

প্রদীপ চক্রবর্তী – ৫৭

এস জেড বাবু – ৫৫

আরজু মুক্তা – ৫৩

সঞ্জয় মালাকার – ৪৪

মোঃ মজিবর রহমান – ৪৩

সোনেলা ব্লগ ভবিষ্যতে এরকম ভিন্নধর্মী প্রতিযোগীতা নিয়ে আপনাদের মাঝে আবারও আসবে। আশাকরি সবাই পাশে থেকে উৎসাহ দেবেন সবসময়।

ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।

মোট পড়েছেনঃ ১৬৪৪জনআজ পড়েছেনঃ ০জন

৫৫টি মন্তব্য

  1. বিজয়ীদের অভিনন্দন।
    যারা হেমন্ত-বন্দনায় অংশ নিয়ে প্রতিযোগীতাকে প্রানবন্ত এবং উৎসব মুখর রেখেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা ও শুভ কামনা। 🌹🌹

    1. আপনাকেও অনেক শুভেচ্ছা আপু। আমাদের লেখকগন হেমন্ত বন্দনায় অংশগ্রহণ করে সোনেলাকে সম্মানিত করেছেন। ধন্যবাদ তাদের প্রাপ্য।

      বিচারকগন যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তা ভোলার নয়। অভিনন্দন কিন্তু আপনারও প্রাপ্য। 😊

      অনেক অনেক শুভেচ্ছা জানবেন।

    1. আমাদের বিচারকগন যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ তাদের প্রাপ্য। 😊

      নম্বরসমূহ ক্রমান্বয়ে দিলাম। এখন দেখতে ভালো লাগছে। ধন্যবাদ আপু।

  2. পাঠক লেখক সবাইকে আন্তরিক ধন্যবাদ, এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য।
    এমন উপলক্ষ এসেছে বলেই আমরা পড়তে পেরেছি নূতন নূতন লেখা নবতর আঙ্গিকে।
    আপনাকে আলাদা করে ধন্যবাদ, যে ধৈর্য্য ও কষ্ট স্বীকার করে সেই প্রথম থেকে শুরু করে
    সঠিক ঘাটে তরীটি ভিড়িয়েছেন নিপুন নৈপুন্যে।

    1. যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের লেখক পাঠক সবাইকে শুভেচ্ছা। আপনাদের সহযোগীতা ছাড়া আমার একার পক্ষে সম্ভব ছিলোনা সফলভাবে এই আয়োজন সম্পন্ন করা। ধন্যবাদ আপনাদের প্রাপ্য।

  3. প্রতিযোগীতায় অংশ নেয়া সমস্ত ব্লগারদের শুভেচ্ছা ও অভিনন্দন। সোনেলার ডাকে একটিভ প্রায় সমস্ত ব্লগারগন বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রতিযোগীতায় অংশ নিয়েছেন। যার ফলে এর পাঠকগন বিভিন্ন ধরনের লেখা পড়ে ধন্য হয়েছেন।
    প্রতিযোগীতায় বিজয়ীদের অভিনন্দন।
    আপনাকেও আন্তরিক অভিনন্দন সফল ভাবে একটি প্রতিযোগীতা আয়োজন এবং সমাপ্তির জন্য।
    এই পোস্টে লেখাগুলোর তালিকা পোস্টের লিংক দিয়ে দিন ভাই।
    শুভ কামনা।

    1. জ্বী ভাই, যারা অংশগ্রহণ করেছেন তারা ধন্যবাদ পাবার যোগ্য। বিজয়ীদের অভিনন্দ। কৃতজ্ঞ আমাদের বিচারকমন্ডলীদের প্রতি যারা প্রতিটি লেখা পড়ে সুচারুভাবে নম্বর প্রদান করেছেন।

      আপনারা পাশে ছিলেন বলেই সফলভাবে এটি শেষ করতে পারলাম। ধন্যবাদ ভাই।

    1. সোনেলা উঠোনে হেমন্ত বন্দনা প্রতিযোগিতায় আপনি হয়েছেন তৃতীয়। তাই আমার দৃষ্টিতে সত্যি আপনি অদ্বিতীয়!
      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দিদি।

  4. প্রথম দ্বিতীয় তৃতীয় না প্রকাশ করে তিনটি কবিতাকে ক্রমিক অনুসারে সেরা ঘোষনা করলে আমার মনে হয় ভালো হতো। তিনটি কবিতাই যথেষ্ট ভালো এখানে সেরা তিনজনই আমার মনে হয়।

    এনাদের জন্য সন্মাননা স্বরুপ একটি সার্টিফিকেট সন্মান প্রদর্শন করলে সোনেলার সকল লেখক পরবর্তী প্রতিযোগীতায় লেখার উৎসাহ বেশি পেতো বলে আমার মনে হয়।

    তিনজন বিজয়ীকে অভিনন্দন।বিচারক প্যানেলকে ধন্যবাদ অনেক সুনন্দর একটি প্রতিযোগীতা আয়োজন এবং ফলাফল প্রকাশের জন্য।

    1. প্রথমটি কিন্তু কবিতা নয় আপু। তবে আপনার আইডিয়া মন্দ নয়। ভবিষ্যতে সোনেলা কর্তৃপক্ষ নিশ্চই সার্টিফিকেটের বিষয়টি মাথায় রাখবেন।

      সোনেলা থেকে উপহার স্বরুপ কিছু দেয়া যায় কিনা এ বিষয়টি আমলে নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করছি।

      ভালো থাকবেন আপু।

      1. মন্তব্য এডিট করার বিষয়টি ব্লগে কর্তৃপক্ষের ভাবনায় আছে। তবে এডিট করার অপশন থাকলে বহুত ঝামেলাও আছে ভাই। ধরুন কেউ বিদ্রুপাত্মক মন্তব্য করলে সেটিকে আবার এডিট করলো বা মুছে দিল।তখন প্রমান মুছে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।

  5. সোনেলার হেমন্ত বন্দনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সমস্ত ব্লগার, পাঠকগনকে সোনেলার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। একই পরিবারের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সবাই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ গ্রহণ করেছেন। বিজয়ী তিনজনকে অভিনন্দন।
    প্রতিযোগিতার সফল আয়োজন এবং সমাপ্ত করার জন্য ব্লগার তৌহিদকে সোনেলা ব্লগ টীমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

    1. আপনাকেও ধন্যবাদ। ভবিষ্যতে এরকম প্রতিযোগিতা আবারও হোক এটাই কাম্য। সাথে বিজয়ীদের সনদ এবং উপহার দেয়া যায় কিনা তা ব্লগ কর্তৃপক্ষ ভেবে দেখবেন নিশ্চই।

      শুভকামনা জানবেন।

  6. প্রতিযোগিতায় ফলাফল ভালো হলে নিজের কাছে ভালো লাগে, তবে কিছু কিছু বিষয় কষ্টের ও হয়। যখন দেখি কেউ মন খারাপ করে। যাই হোক আমি মনে করি কেউ হারে নি, আমরা সবাই একসাথে ছিলাম একসাথে আছি এবং একসাথে থাকবো। এবং খুব করে চাইবো পরের কম্পিটিশনে যারা এবার আসেনি তাদের মধ্যে থেকেই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে নেবেন। সবার মঙ্গল কামনা করছি।

    1. আপনার মতের সাথে একাত্মতা প্রকাশ করছি ভাই। তবে আমাদের লেখকগন অল্প সময়ে এত সুন্দর সব লেখা নিয়ে এসেছেন দেখে আমরা অভিভূত। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হারজিত বড় কথা নয়, আমরা সোনেলায় নিজেরদের লেখার মাধ্যমে সবার কাছে তুলে ধরছি এটাই পরম প্রাপ্তি।

      ভালো থাকবেন ভাই।

      1. সেটাই, কেউ হারেনি। সবাই মিলে আমরা একটা উৎসব উদযাপন করেছি, আনন্দ পেয়েছি সবাই এটাই বড় কথা। এমন উদযাপন আগামীতেও হবে সেটা তো প্রত্যাশা করতেই পারি।

      2. পৌষ-পার্বণ উৎসব আসছে ভীন্ন আঙিকে। ব্লগ কর্তৃপক্ষ নিশ্চই আপনাদের অনুভূতি আর ভালোবাসাকে সম্মান জানাবেন। রেডি থাকুন কিন্তু।

        শুভকামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।