মূল লেখায় যান

হেমন্ত বন্দনা-কবিতার গর্ভে পরিপুষ্ট হৈমন্তী ফসল

অনন্য অর্ণবকবিতা৩২টি মন্তব্য

রক্ষিতা রাতের তৃতীয় প্রহরে নামে আশ্বিনী ঝড়,
আমি কবিতার সুঢৌল উর্বর পাঁজরের পৃষ্ঠে পৃষ্ঠে খুঁজি –
আদিমতার লেলিহান শিখা- জোড়া ধ্বংসস্তূপ।।

সহস্র রজনী পেরিয়ে এসে কবিতার বাহুতলে আজ-
মুখ গুঁজতেই নামে বৃষ্টি- আহা সে বদন খানি অপূর্ব কারুকাজ,
অষ্টাদশী কবিতার শরীর জুড়ে- যেন আমিই রাজাধিরাজ।।

গত জনমের ভৌতিক আল্পনা ভুলে- আমার আর কবিতার সংসার,
আমিতো ধরেই নিয়েছিলাম-এ জন্মে হয়তো আর;
আমরা খুঁজে পাবো না কোন শারদীয় শেষ প্রহরের মাতাল বৃষ্টির তান।।

আমি কবিতার কোমল কপোল হয়ে গাল বেয়ে নেমে আসি গ্রীবা-দেশে,
ঈষদুষ্ণ ওষ্ঠের লালায় খুঁজি সুপেয় অমিয়ের স্বাদ –
রাত পোহালেই শুরু হবে ফল-ফসলের হৈমন্তী প্রভাত ।।

আমি শরীর বেয়ে নেমে যাই কবিতার সদ্য বেড়ে উঠা পেটের পরে,
যেখানে বুনেছি বীজ- গত বসন্তের প্রথমার্ধের দ্বিতীয় রজনীতেে,
কাবেরী নদীর জলে, আজ সে যে পরিপুষ্ট ফসলের মাঠ।।

আমি শব্দের মালা গেঁথে  ছন্দের বিনুনিতে সাজিয়েছি তারে-
মনের মাধুরী ঢেলে, তুলবো সে অনাগত ফসল এই বার,
আসছে হেমন্তে বুঝি আমার কবিতা তার খুলে দেবে দ্বার ।।

মোট পড়েছেনঃ ১৩৪২জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. আমি শরীর বেয়ে নেমে যাই কবিতার বেড়ে উঠা পেটের পরে,
    যেখানে বুনেছি বীজ- গত বসন্তের প্রথমার্ধের দ্বিতীয় রজনীতেে,
    কাবেরী নদীর জলে, আজ সে যে পরিপুষ্ট ফসলের মাঠ।।

    কি সুনিবিড় হেমন্ত বন্দনা, দারুন।

  2. আমি কবিতার কোমল কপোল হয়ে গাল বেয়ে নেমে আসি গ্রীবা-দেশে,
    ঈষদুষ্ণ ওষ্ঠের লালায় খুঁজি সুপেয় অমিয়ের স্বাদ –
    রাত পোহালেই শুরু হবে ফল-ফসলের হৈমন্তী প্রভাত ।
    আহা!
    অনবদ্য শব্দের গাঁথুনিতে দুর্দান্ত উপস্থাপন

    1. ধন্যবাদ প্রিয়।
      যে অনবদ্য প্রেমের সুর তুমি শুনিয়েছিলে আমায়- গত জন্মে,
      আমি তার কিঞ্চিত করেছি প্রকাশ।
      যা কিছু আমার আজ চির নন্দিত-
      সবটাই যে তোমার সেই প্রেমেরই সকাল ।।

      শুভেচ্ছা তোমায় হে প্রিয় স্বজন ❤️

  3. হেমন্তকে প্রেয়সীরুপে কল্পনা করলেই কেবল হেমন্ত নিয়ে এত সুন্দর লেখা লেখা সম্ভব। আপনি স্বার্থক ভাই।

    হেমন্ত বন্দনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সবসময়।

  4. “আমি শরীর বেয়ে নেমে যাই কবিতার বেড়ে উঠা পেটের পরে,
    যেখানে বুনেছি বীজ- গত বসন্তের প্রথমার্ধের দ্বিতীয় রজনীতে”
    কবিতাটি বেশ ভাল লেগেছে! শুভেচ্ছা জানবেন!

  5. হেমন্তের বন্দনায় নতুন সংযোজন প্রেয়সি। মানুষের ধর্মই হয়তো এমন, সুন্দর কিছু দেখলেই কাছের মানুষের সাথে তুলনা বা তাদের সান্নিধ্যের কথা মনে করিয়ে দেয়। ধন্যবাদ।

  6. কবি কার প্রেমে ব্যাকুল হয়ে এমন আকুল করা কবিতা লিখলেন, তাই ভাবছি।
    হেমন্তের বন্দনায় প্রেয়সীর পরিচর্যা পেলাম,
    পেলাম কবিতায় অবগাহন!

    চমৎকার শব্দ-শৈলীতে একরাশ মুগ্ধতা 🌹🌹

    1. আপু যে কি বলেন হা হা হা 😀
      প্রতিটি কবিতাই সার্বজনীন সম্পদ। তবে প্রতিটি সৃষ্টির পেছনে একটা পটভূমি অবশ্যই থাকে। সেটা হয়তো কখনো বাস্তব কখনো কাল্পনিক। যাই হোক আপনার স্নেহাশিস পেয়ে আমি ভীষণ অনুপ্রাণিত। দোয়ার দরখাস্ত রেখে গেলাম ❤️

  7. আমি শরীর বেয়ে নেমে যাই কবিতার বেড়ে উঠা পেটের পরে,
    যেখানে বুনেছি বীজ- গত বসন্তের প্রথমার্ধের দ্বিতীয় রজনীতেে,
    কাবেরী নদীর জলে, আজ সে যে পরিপুষ্ট ফসলের মাঠ।।

    অসাধারণ ভাই। অনন্য।
    ভালো লাগলো।
    ভালো থাকবেন ভাই

    1. হেমন্ত মানেই নতুন ধান, হাল্কা কুয়াশার সকালে নবান্ন, পিঠা পায়েশ- বিকেলে খেলার মাঠ, মেলার মাঠ- এসব তো সবাই বোঝে। আমি না হয় একটু ব্যাতিক্রম চিন্তা করলাম দাদাভাই।

      এবারের হেমন্তে আমিও নতুন ফসল তুলবো। যে ফসলের বীজ বুনেছিলাম আমার কবিতার গর্ভে গত বসন্তের প্রথম প্রহরের দ্বিতীয় রজনীতে। সবাই যদি ধানখেতেই পড়ে থাকি তো কবিতার নতুন প্রজন্ম আসবে কি করে?

      অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।