মূল লেখায় যান

হেমন্ত বন্দনা প্রতিযোগিতার ফলাফলে সন্তুষ্ট

নিতাই বাবুএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

সোনেলায় চলছিল হেমন্তের প্রতিযোগিতা,
অনেকে লিখেছিল গল্প, কেউ কবিতা।
কেউ তুলে ধরেছিল নিজের অনুভূতি,
আবার কেউ লিখেছিল নবান্নের স্মৃতি।

লিখতে তো আমি পারি-ই-না!
তারপরও লিখেছিলাম “হেমন্ত বন্দনা–
শহরে হেমন্তের গন্ধ নেই” পোস্টখানা
কিন্তু নিজেরই পছন্দ হয়েছিল না।

হেমন্তের শেষে প্রতিযোগিতাও শেষ,
প্রতিযোগিতার রেজাল্ট এলো সর্বশেষ।
একজন হয়েছে প্রথম, একজন দ্বিতীয়,
প্রতিযোগিতায় আরেকজন হয়েছে তৃতীয়।

এরমধ্যে অনেকেই পেয়েছে নাম্বার,
৭১.৬৫.৬০.৫৮.৫৭.৫৫.৫৩.৪৪.৪৩. চমৎকার!
আমি পেয়েছি ৫৮, আমি হলাম ধন্য,
যা দিয়ে শুরু করা যায় উৎসব নবান্ন।

যাঁরা পেয়েছে ৭১.৬৫.৬০.৫৭.৫৫.৫৩.
তাঁরও আমার মতন হয়েছে ধন্য।
চুয়াল্লিশ তেতাল্লিশ পেয়েছে যাঁরা,
তাঁরও হাতে পেয়েছে আকাশের তারা।

ধন্যবাদ শুভেচ্ছা আর শুভকামনায়,
চিরকৃতজ্ঞ আমি অধম এই সোনেলায়।
ফলাফল ঘোষণাটিকে জানাই সাদুবাদ।
বিচারকমণ্ডলী আর ব্লগ টিমকে ধন্যবাদ!

সোনেলা প্লাটফর্মের সবাইকে আন্তরিক শুভেচছা!

মোট পড়েছেনঃ ৯৬২জনআজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

    1. সোনেলা উঠোনে আপনিও কিন্তু একজন তারকা! আপনার প্রাপ্ত নম্বর “এস জেড বাবু – ৫৫”
      আশা করি হেমন্ত বন্দনা প্রতিযোগিতায় আপনিও হয়েছেন ধন্য। আমিও তা-ই। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় দাদা।

    1. এসব হচ্ছে এই অধমের প্রতি সোনেলা প্লাটফর্মে থাকা আপনাদের সকলের ভালোবাসা। তাই সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে শুভেচ্ছা সহ ব্লগের সকলের জন্য শুভকামনা থাকলো।

  1. আপনি তাহলে এই লেখাটিই লিখছিলেন!!
    আর আমি ভাবছিলাম দাদা এতোরাতে ব্লগে আছেন, অথচ কোনো সাড়া-শব্দ পাচ্ছিনা কেন! আরেকটু জেগে থাকলে রাতেই লেখাটি পড়তে পেতাম।

    হেমন্ত-বন্দনা একটি আনন্দ প্রতিযোগীতা ছিলো। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি শুরু থেকেই উৎসব মুখর হয়েছে। সবাই নিজের সেরাটা দিয়েছেন বলেই বিচারিক কার্যকলাপ সম্পাদন করা একটু কঠিন হয়েছিলো। তবুও আমরা আনন্দিত ফলাফল এ সবার সন্তুষ্ট মনোভাবে।

    শুভ কামনা অবিরত দাদা। 🌹🌹

    1. আমার সময়ই হয় রাতে দিদি। সারাদিন নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত সময় পার করি। হাঁটা-চলার মাঝে মন্তব্য লিখি। ব্লগে পোস্ট দেই রাতে। তাই হয়তো দেখেছেন।
      যাইহোক দিদি, ব্লগে হেমন্ত বন্দনার প্রতিযোগিতার রেজাল্ট কিন্তু চমৎকার হয়েছে। তাই বিচারকমন্ডলীদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও অজস্র ধন্যবাদ।

    1. সোনেলা উঠোনে হেমন্ত বন্দনা প্রতিযোগিতায় আপনি হয়েছেন তৃতীয়। তাই আমার দৃষ্টিতে সত্যি আপনি অদ্বিতীয়!
      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দিদি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।