মূল লেখায় যান

হেঁটে গেলো চাঁদ

আলমগীর সরকার লিটনকবিতা১২টি মন্তব্য

সেদিন সূর্য উঠেছিল ঠিক পশ্চিমে
তেজস্ক্রিয় রশ্মি কতটুক পুড়ে গেয়েছিল
একটা হাত, মন, এমন কি সমস্ত দেহ;
পুড়া গন্ধ নাকে স্বাদ লাগেনি এতটুকু
আচও লাগেনি বেদনার আকাশ ছুঁয়ে
কতটুকু বৃষ্টি ভেজেছিল হয় তো মনে নেই।

সূর্য ডুবে চাঁদ জলজল করছিল ঘোর
আমাবস্যার রাত অথচ বিবেক পাড়ায়
পুজোর ঢল বাজেনি প্রসাদ ত দূরের কথা
একটা চালও জুটেনি- মেঠোপথগুলো ধোঁয়ায়
অন্ধকার কি সুখের প্রদীপ নিয়ে হেঁটে গেল চাঁদ-
আজও ভাবগাম্ভীর্য নদের একুল ওকুল শূন্য।

১৫ কার্তিক ১৪২৬, ৩১ অক্টোবর ২০
————————————

মোট পড়েছেনঃ ৭৭৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?