মূল লেখায় যান

হিম ঝরা ভোর

বোরহানুল ইসলাম লিটনকবিতা৮টি মন্তব্য

খুব সকালে ঝরছে তখন হিম,
ছাগ গরু মোষ উঠেও জেগে
পারছে শুয়ে ঝিম।
সিক্ত বায়ুর ধার,
ক্ষেত খামার আর গাছ গাছালির
খুঁজছে ধেয়ে হাড়।

দেখছে শিশির উচ্চ করে শির,
ডাক দিয়ে পাখ ভাঙছে অলস
নীরবতার তীর।
ক্ষুব্ধ হিমেল জল,
আড় নয়নে করছে পরখ
কুহেলিকার ছল।

ঝাপসা দোরে পাক প্রকৃতির মুখ,
ভাবছে নিশি শেষ তো হলো
কোথায় তবু সুখ?
সূর্য হয়ে লাল,
অমনি হেসে চুম দিয়ে তার
করলো রাঙা গাল।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৮৩২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

  1. শীতকালে শুধু ভোরেই শীত থাকে না লিটন ভাই, এই শীত সারাদিন সারারাত পরেরদিন এবং শীতের প্রতিদিনই থাকে। লেখাটিতে কমেন্ট দিচ্ছি আর শীতে কাপছি 🙁
    শুভ শীতকাল 🌹🌹

    1. ভীষণ তৃপ্তি পেলাম সুন্দর মন্তব্য পাঠে!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রেখে গেলাম সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?