মূল লেখায় যান

স্বপ্ন

আলমগীর সরকার লিটনকবিতা১৮টি মন্তব্য

হায় স্বপ্ন এখন কেনো- আগে ছিলে কই!
এখন কেনো হয়ে উঠো শেষ রাতের গল্প-
গদ্য কবিতার রূপ লাবণ্য- হায় স্বপ্ন !
ভোরের সূর্যমুখি আর্তনাদ কে শুনে সূর্যতাপ
মিষ্টি হাসেতিই বন্যা- কে রুকে ঝর্ণা-
তবুও অভিমানি অনুরাগ- হায় স্বপ্ন- স্বপ্ন।

রঙধনু ভাসে দুপুরের কিছু রঙিন
চাওয়া পাওয়া- শেষটা হলো বিকাল
আসতেই সন্ধ্যার শিহরণ কথায় হারাল-
না বলার কথাতাল- আজও রয়ে গেলো
মেঘবৃষ্টির দেশে ভিজে যাই- সবুজ ঘাসে
রাতের ঘুমে স্মৃতির বেগে- হায় স্বপ্ন- স্বপ্ন;

মনে নেই কি ভাবে শুরু- কি ভাবে শেষ
ভাবনার নীলে- চাঁদের কুলে- এভাবেই
যাচ্ছে কেটে দিবারাত- আহত কিংবা ক্লান্ত
তাও ভুলে ঘুম আসে হারিয়ে যাই- হায় স্বপ্ন।

২২ কার্তিক ১৪২৬, ০৭ নভেম্বর ২০
————————————–

মোট পড়েছেনঃ ১০৫৯জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. স্বপ্ন আছে বা থাকে বলেই তো বেঁচে থাকা।আশা নিরাশার বেড়াজালে স্বপ্ন দেখার সৌভাগ্য হলো সকলের জন্য অফুরান আগামীর চলার গতিশক্তি। ভাল লিখেছেন লিটিন ভাই।শুভকামনা সব সময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।