মূল লেখায় যান

স্বপ্নিল পৃথিবী

আরজু মুক্তাকবিতা২৮টি মন্তব্য

আমাদের পৃথিবীতে শুধু আমরা দুজন
বিনা মেঘে বজ্রপাতের মতনই
হঠাৎ ছিটকে যাই!
চোখের সামনে থেকে হারিয়ে যাও তুমি
সবকিছু ধোঁয়াটে !

আধোফোটা হাস্নাহেনার পাপড়িতে
ঢুলে পরেছে যে চাঁদ
সে থাকতে চায় প্রবল উন্মাদনায়
মায়ায় জড়াতে চায়
নীলাভ পৃথিবী দেখে !

সে পৃথিবী দেখছে আর আমি
অপেক্ষা করছি তোমার———–
ষষ্ঠ ইন্দ্রিয় চৌচির!

ক্রমশঃ তুমি কাছে আসলে,
হঠাৎ যেনো থেমে গেলো সব !
বুঝতে পারি —— তোমার স্পর্শ
প্রতিফলনে চাঁদটি আজ ফ্যাকাশে
স্বপ্নভরা রাতটিও বিমূর্ত  !!

মোট পড়েছেনঃ ১২৪৭জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।