মূল লেখায় যান

সৌন্দর্যের গ্রাফিতি

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৩টি মন্তব্য

 

যৈবতী কন্যা পড়ন্ত-বিকালে কালো মেঘের সরোবরে ছবি আঁকে নিমগ্নতায়;
পান্থ-পাখিরা নীড়ে ফেরে বৈকালিক আবেশ গায়ে মেখে।
শুনতে পাও- তাদের অন্তঃক্ষরণের ফুটন্ত বুদবুদ্?
অস্তগামী সূর্যটার শবদেহ গোধূলির শ্মশানে পুড়ছে ; বাতাসে বিষাদের গন্ধ- ক্লান্তিতে ছুঁয়ে যায় ক্ষয়ে যাওয়া স্বপ্নেরা।
বকুল ছড়ানো বৃষ্টিস্নাত পথে হেঁটে চলেছে অনন্তকাল সৌন্দর্যের গ্রাফিতি;
হিজল বিছানো লাল গালিচায় সংবর্ধনায় সিক্ত বেনী দুলানো কিশোরীর রাঙা পা।
পত্রপল্লবে নতুন রঙের মেলা কোন্ সে আগমনীর বারতা?
সমুদ্রের লোনাজলের গর্জন বহুদূর থেকে ভেসে আসে কর্ণকুহরে।
আকাশ পথে মেঘেদের দীর্ঘ ট্রেন লাইনচ্যুত ক্ষণে ক্ষণে,
প্রকৃতির দাবী মেটাতে তবুও প্লাটফর্মে অপেক্ষমাণ চাঁদ-সূর্য।

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ৯১৮জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. নদী-জলে পা ভাসিয়ে/ডুবিয়ে সে ভাবে
    এই ঝিরঝিরে স্রোত, একটু একটু ওঠানামা
    অকস্মাৎ কুল ভেঙ্গে পড়া হাসির দমকে,
    এ তো বালির বাঁধে চঞ্চলা নর্তকীর নিষ্ফল নাচানাচি!!

  2. অস্তগামী সূর্যটার শবদেহ গোধূলির শ্মশানে পুড়ছে ; বাতাসে বিষাদের গন্ধ- ক্লান্তিতে ছুঁয়ে যায় ক্ষয়ে যাওয়া স্বপ্নেরা।
    বকুল ছড়ানো বৃষ্টিস্নাত পথে হেঁটে চলেছে অনন্তকাল সৌন্দর্যের গ্রাফিতি;

    চমৎকার!

  3. প্রকৃতি দাবি প্রকৃতিকে মেটাতে হয়। মেঘেদের ট্রেন লাইনচ্যুত হয় বলেই রিমঝিম বৃষ্টির বিকেলে ছবি আঁকায় মগ্নতার ছোঁয়া লাগে। আপনার প্রতিটি কবিতায় শব্দের উপমা অসাধারণ। শুভ কামনা রইলো।

    1. সব ই আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা। অফুরন্ত ধন্যবাদ আপু। চেষ্টা করি ভালো কিছু করার বাকীটা পাঠক বলতে পারে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. ওরে বাপরে! এমন মন্তব্যে বাকরুদ্ধ। এ যে আমার পরম পাওয়া। তাদের আশেপাশে যাবার ও সাহস হবে না এজীবনে , পর জীবনেও না। তবুও ভালোলাগায় বিমূর্ত হলাম। অসংখ্য ধন্যবাদ ভাই। সাবধানে থেকো

  4. প্রকৃতিই পারে এভাবে কবিতা লেখাতে। তবে সেই প্রকৃতিকে বর্ণনা করতে সবাই আপনার মত এভাবে কবিতায় ফুটিয়ে তুলতে পারে না। অনেক ভালো লাগল দিভাই অনেকদিনপর আপনার লেখা পড়লাম।শুভকামনা

    1. আপনাদের আশীর্বাদ ও শুভকামনা সাথে আছে তাই লিখে যাই। কতটা পারি তা পাঠকরাই বলবে। পাশে থাকার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ আপু 💓💓। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি