সোনেলার সাম্প্রতিক কিছু সমস্যা
সোনেলার নিয়মিত মেইনটেনেন্স এবং এর গতি পূর্বের তুলনায় বৃদ্ধি করা হয়েছে ৪ দিন পূর্বে । এ কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে :
১/ লগইন হতে সমস্যা হতে পারে ।
২/ নিজের পোষ্ট বা অন্যের পোস্টে মন্তব্য দিতে গিয়ে মডারেশনের অনুমতি বা আপনার মন্তব্য অনুমোদনের অপেক্ষায় আছে , এমন লেখা দেখতে পাওয়া যেতে পারে ।
৩/ মন্তব্য করতে গিয়ে এমন লেখা আসতে পারে ।

করণীয় :
এমন হলে হতাশ / ঘাবড়ানোর কোন প্রয়োজন নেই । লগআউট হয়ে ব্রাউজারের হিস্ট্রি ডিলেট করে পিসি / মোবাইল রিস্টার্ট দিন । এরপর সোনেলায় লগইন হয়ে চেষ্টা করুণ , মন্তব্য করতে।
এরপরেও সমস্যা হলে , কিছুক্ষণ পরে আবার দেখুন।
খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে আশাকরি ।
এই অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে সোনেলা ব্লগ টিম আন্তরিক ভাবে দুঃখিত ।
সোনেলার সাথে থাকুন ।
শুভেচ্ছা সবাইকে ।
মোট পড়েছেনঃ ৯৩৪জনআজ পড়েছেনঃ ০জন


৩৭টি মন্তব্য
আমি পড়েছিলাম এমন সমস্যায়। মন্তব্য করা যাচ্ছিল না। তবে এখন ঠিক হয়েছে। 🙂
আপনার সমস্যা চলে গিয়েছে তাহলে । আনন্দ সংবাদ । সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ -{@
ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ খসড়া -{@
আমার হয়নি এমন কিছু । সোনেলার সাথে আছি ।
ধন্যবাদ আপনাকে ।
মন্তব্য করতে গিয়ে আমার এমন হয়েছে । Not acceptable দেখায় । আজ তো পারছি মন্তব্য করতে ।
এটি এমন কোন বিষয় নয় । সময়ে ঠিক হয়ে যায় ।
পুর্বের>>পূর্বের
পুর্বে>>পূর্বে
প্রয়োজনীয় পোষ্ট, আমি এখনো এই সমস্যার সম্মুখীন হইনি যদিও তারপরও মনে রাখব করনিযগুলো। সবার ভালবাসায় সোনেলা এগিয়ে যাক সেই কামনা করি। ব্লগ সঞ্চালকের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অট: অনেক দিন পর ব্লগ সঞ্চালককে দেখতে পেয়ে কিছু কথা বলার লোভ জাগলো। শ্রদ্ধেয় সঞ্চালক, নিচের দুটি বিষয় একটু চিন্তা করে দেখা যায় কি যে সোনেলাতে সংযুক্ত করা যায় কি না?
১- অনলাইন কোন কোন ব্লগার রয়েছেন।
২-পুরনো লেখায় মন্তব্য ও মন্তব্যের প্রত্যুত্তর দেখার জন্য নূতন কোন অপশন।
আপাতত এগুলো হলেই চলবে পরে না হয় আবার হবে।
ধন্যবাদ।
১ । অন লাইনে কোন কোন ব্লগার আছেন , সোনেলার নিজস্ব কিছু বিবেচনায় এই মুহুর্তে এই অপশনটি চালু করার বিষয়ে আমরা ভাবছি না । এর মানে এই নয় যে , আমরা এটি চালু করবো না ।
২ । অপঠিত মন্তব্য / নোটিফিকেশন অপশন চালু করার প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।
ধন্যবাদ সোনেলার জন্য এ ধরনের গঠন মুলক পরামর্শ প্রদানের জন্য ।
মাঝে মাঝে মন্তব্য করতে গিয়ে আমারো নট এক্সেপ্টেবল আসে । আপনাদের ব্লগের অফিসিয়াল গ্রুপে এ নিয়ে পোষ্টও দিয়েছি । ভবিষ্যতে এমন যদি আর হয় , তবে সোনেলার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে দেবো 🙂
আমিও আছি সাথে, জিসান ভাই এগিয়ে চলুন আমরা আছি আপনার সাথে।
মুখ বুজে সব মেনে নেয়ার দিন পাল্টাইয়া গেছে । প্রতিবাদ করতেই হবে , এমন আবার হলে ।
ধন্যবাদ মশাই , সাথে থাকার জন্য ।
সহমত 🙂 -{@
ইদানীং এ সমস্যাটি প্রায়শই হচ্ছে । সমাধানের দিকে দৃষ্টি দেয়ার জন্য ধন্যবাদ ।
আমারও এমন হয় ।
সমস্যার সমাধান হয়েছে আশাকরি ।
আজকেই প্রথম একটু সময়ের জন্যে লগইন সমস্যায় পড়েছিলাম। আশা করি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে। সাথে থাকার চেষ্টা অবশ্যই থাকবে 🙂
আশাকরি সমস্যার সমাধান হয়েছে ।
আমিও মন্তব্য করতে গিয়ে মন্তব্য অনুমোদনের অপেক্ষায় আছে এমন সমস্যায় পরেছি। কিন্ত বুঝতে পারিনাই এইটা কেনো হলো। ধন্যবাদ ব্লগ সঞ্চালককে।
আশাকরি সমস্যার সমাধান হয়েছে । এমন হলে কি করতে হবে , তা পোষ্টে বলা হয়েছে । ধন্যবাদ ।
(y) -{@
-{@ -{@ -{@
জানা থাকল ,যদিও এখনও এমন সমস্যায় পড়িনি ।
সবার এমন হয়না , কিছু কিছু ব্লগারের এমন হতে পারে ।
আমি মনেহয় ফাঁড়া কাটাইয়া আসলাম, যাক বাবা।
সবার এমন হয়না , কিছু কিছু ব্লগারের এমন হতে পারে ।।
জানি না এটা আমার সমস্যা কি না!
কার কোন পোস্ট কতবার পড়া হয়েছে সেটা দেখতে পারি না, অন্যরাও পারে কি না জানি না।
যদি এটা সোনেলা’র সমস্যা হয়ে থাকে তবে এটা যুক্ত করার অনূরোধ রাখছি।
পুনশ্চঃ ব্লগে এই মুহূর্তে কতজন ব্লগার এবং কে কে আছেন সেটা জানতে পারলে ভাল হত।
ধন্যবাদ।
পোষ্ট কতবার পঠিত এই অপশনটা আমরা ইচ্ছে করেই দিচ্ছি না । এতে একজন নতুন ব্লগার / লেখক আশাহত হতে পারেন । স্বাভাবিক ভাবেই একজন পুরানো এবং পরিচিত ব্লগারের লেখা পঠিত হয় বেশীবার । নতুন অপরিচিত ব্লগারের লেখা কম পঠিত হয় । সোনেলার প্রথম দিকে এই অপশন টি চালু ছিল । নুতন ব্লগারদের প্রতিক্রীয়া বিবেচনায় আমরা এটি স্থগিত রাখি । আগামীতে আবার পুনুরায় চালু করার চিন্তা ভাবনা আছে।
অন লাইনে কতজন আছেন , এটিও অফ করে রাখা হয়েছে ।
আমরা ব্লগটীম অবশ্য সব দেখতে পারি 🙂 নতুন ব্লগার হিসেবে আপনার আশাহত হবার কারন নেই । প্রথম পোষ্ট আপনার গড়ে পোষ্ট ভিউ ২০০+
গঠন মুলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।
জবাব দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
আমার কোন সমস্যা নেই । কোনদিন ছিলোনা , এখনো নেই , ভবিষ্যতেও হবে বলে মনে হয় না :p
আপনি তো আলাদা তাই এমন হয় না 🙂
আমার একটি সমস্যা হয় । মোবাইলে ব্রাউজ করি আমি । ফুল মন্তব্যের জবাব দিতে পারিনা ।
প্রথম পাতার একদম নীচে ডেস্কটপ ভিউ তে ক্লিক করুন । ফুল ভার্শন পাবেন । অপেরা মিনি ব্যবহার করলে সেটিংস এ গিয়ে মোবাইল ভিউ অফ করে দিলেও হবে ।
ধন্যবাদ সোনেলাকে। শুভ কামনা
আপনাকেও ধন্যবাদ ।
আমার মন্তব্য এখনো পাবলিশ হয় নাই 🙁 ^:^
btw কমেন্টে ছবি সংযোজনের ব্যাবস্থা কি করা যায়না ?
পাবলিশ না হলে , এই মন্তব্য কার ?
মন্তব্য এবং পোষ্টে কোন মডারেশন নেই এখানে । পোষ্ট প্রকাশ হবার পরে ব্লগ টীমের কাছে কোন পোষ্ট বাতিল করার মত মনে হলে , তা মুছে দেয়া হয় ।
মন্তব্যেও তেমনি মডারেশন নেই । তবে যে ব্লগার পোষ্ট দিচ্ছেন , তিনি ইচ্ছে করলে অনুমোদনের অপেক্ষায় রাখবেন কিনা , তা নির্ধারন করবেন । এখানে সোনেলা ব্লগ টীম ব্লগারের ইচ্ছার স্বাধীনতায় বিস্বাস করে।
অবশ্য কিছু ব্লগার ভুল করে , অথবা না বুঝে ‘ মন্তব্য অনুমোদনে ; ক্লিক করে ফেলেন ।
একটি সময়ে মন্তব্যে ছবি দেয়ার অপশন ছিলো, কয়েকজন ব্লগার এর যথেচ্ছ ব্যাবহার করে আমাদের সাইট ডাউন করে ফেলেছিলেন । তাই বন্ধ করা হয়েছিলো। আপনারা চাইলে অবশ্যই তা আবার সংযোজন করা হবে ।
আপাতত’ ‘ ইমোটিকন যোগ করতে এখানে ক্লিক করুন ” এ কাজ চলে কিনা দেখুন ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।