মূল লেখায় যান

সোনালি আদর

আলমগীর সরকার লিটনকবিতা২২টি মন্তব্য

===========================
রাতের নীরবতা সোনালি দিনের আদর চায়
অথচ বুঝতে চায় না রাতের বুকে আঁধার সেজেছে;
চাঁদ নেই- সূর্য নেই- নেই কোন তারার দল!
তবুও দৃষ্টির পাত যেনো সুখের মহর বুকের সমুদ্রে
ভেসে যায়- ঘুমে ভেজা প্রতি রাতের বালিশ;

সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু
আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে;
তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম!

বোঝা- না বোঝার দিন শেষ কতটুকু বা ইতি
জীবনের মানে শুধু প্রশ্নহাক কোথাও ধু ধু খেয়াঘাট-
কোথাও বা ধোঁয়াশার সাদা মেঘের বাগ বসানো খাট;
অতঃপর নীরবতা ছুঁয়ে যাক কিছু সোনালি আদর।

২৯ আষাঢ় ১৪২৬, ১৩ জুলাই ২০
————————————

মোট পড়েছেনঃ ১১২৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. কোথাও বা ধোঁয়াশার সাদা মেঘের বাগ বসানো খাট;
    অতঃপর নীরবতা ছুঁয়ে যাক কিছু সোনালি আদর।

    সুন্দর লিখনশৈলী। নিখুঁত শব্দে গাঁথুনি। লেখককে অজস্র ধন্যবাদ!

  2. শব্দ চয়ন দারুন লেগেছে।
    সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু
    আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে;
    তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
    আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম! খুব ভালো লাগলো । শুভ কামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?