মূল লেখায় যান

সেকেলে

এস.জেড বাবুকবিতা২৩টি মন্তব্য

তুমি শিরোনাম দেখে দেখেই-
তাৎপর্য খুঁজ গল্পের ,
আর আমি !
পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে,
যথার্থতা মেলাই নামের ।

তুমি ততটা জেনেই খুশি-
যতটা মলাটে আঁকা ,
আর আমি !
নিরন্তর খুঁজে হয়রান-
যে কথা, পৃষ্ঠার গহীনে রাখা ।

তুমি তো মূল্য দেখেই আজও-
পছন্দ করো ড্রেস ,
আর আমি !
পোষাক পছন্দ হলেই,
দাম দেখি শেষমেশ ।

তোমার রুচির পরিচয় মেলে-
পণ্যের রংচটা মোড়ক হলে ,
আর আমি !
স্বাধটা নিয়ে ভাবি-
আমি যে, খানিকটা সেকেলে ॥

তুমিতো তাঁরার রাজ্যের রানী
তোমার স্বপ্নের উপন্যাসে ,
আর আমি !
আমিতো শূন্যতায় ঘুড়ি উড়াই
জমানো বুকভরা নি:শ্বাসে ।

তোমায় বস্তা ভরেই দিলাম-
আমার আস্ত প্রেমের গল্প ,
আর তুমি !
একটুখানি সময় পেলে-
চেটে দেখো অল্প স্বল্প ॥

-০-
০৪/০৯/২০১৯

মোট পড়েছেনঃ ৭৬১জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. নিঃশ্বাসের বুকে, শূন্যতার ঘুড়ি উড়াই
    স্বপ্নের উত্তাল-উলম্ব উপন্যাসে,
    রাংতার চকমকি চুমকিতে তুমি-ই সাজো
    অপরূপ সাজে, আমার প্রেমের নৈবদ্যে
    একটু পা-ছুঁয়ে দিও অলস সময়ের ফাঁকে!

    1. রাংতার চকমকি চুমকিতে তুমি-ই সাজো

      দেখতে মন চায়, কেমন লাগে, তেমনি সাজে।

      সাজুগুজুর দোকানে বেশ যাওয়া আশা না হলে এত নতুন এপ্লিকেশানে সাজায় কেমনে মানুষ।

      অবাক হই

  2. ভালোবাসাতো এমনই, নিজের থেকে তার চাওয়া-পাওয়ার মুল্যায়ন করা। কাছে নেই পাশে নেই ক্ষতি কি? আমি সেকেলে, তবুও তাকে ভালোবাসি আমি আমার মতন করে!

    ভালো লাগলো লেখা বাবু ভাই।

  3. তোমার রুচির পরিচয় মেলে-
    পণ্যের রংচটা মোড়ক হলে ,
    আর আমি !
    স্বাধটা নিয়ে ভাবি-
    আমি যে, খানিকটা সেকেলে ॥
    ভাল লাগা রেখে দিলাম বাবু। ভাই। দারুন লেখা,

  4. সেকেলে বা কলি কালের হোক না যে যার মতো,
    তফাৎ যদি নাই থাকতো তবে তো পছন্দেও ভিন্নতা আসতো না। ভিন্ন হলেও নদীর দুই পাড়ই জরুরী।
    জীবনে বৈচিত্র না থাকলে জীবনটাই পানসে হয়ে যায়। কেউ আনন্দ পায় মলাটে, কেউ সুখী হয় বইয়ের সমাপ্তি লাইনে।

    আপনার কবিতা সব সময়ই ভালো লাগে।
    শুভ কামনা 🌹🌹