মূল লেখায় যান

সেই মুখপোড়া

হালিম নজরুলকবিতা২৩টি মন্তব্য

তুমি যদি কভু পাখি হয়ে ওড়ো
অসীমে বাঁধন হারা,
নীলাকাশে আমি হবো ঠিক দেখো
ঝলমলে শুকতারা।

শারদে প্রতিমা হও যদি তুমি
আমিও আরতি দেবো,
তোমার বুকের সব সুখ দুখ
ছিনে নেবো,কেড়ে নেবো।

কখনো পথিক হও যদি তুমি
আমি পথ হবো নাকি?
ছায়া হয়ে রবো প্রতি পদে পদে
পারবে না দিতে ফাঁকি।

যেখানে লুকোবে সেখানে শুকোবে
আমার ফুলের তোড়া,
দু’হাত বাড়ালে দাঁড়িয়ে আড়ালে
দেখো সেই মুখ পোড়া।

*(ছবি : সোনেলা থেকে ধার করা)*

মোট পড়েছেনঃ ৬৩৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৩টি মন্তব্য

  1. “যেখানে লুকোবে সেখানে শুকোবে
    আমার ফুলের তোড়া,
    দু’হাত বাড়ালে দাঁড়িয়ে আড়ালে
    দেখো সেই মুখ পোড়া।”
    সুন্দর একটি রোমান্টিক কবিতা
    মন জুড়িয়ে যায়
    শুভ কামনা।

  2. এমন প্রেমময় লেখাতে বাঁদরের ছবি দিলেন!! উহু, আমি প্রতিবাদ করলাম এই পোস্টে। যদি বাঁদরের ছবিই দিতে হয় তাহলে মুখপোড়া বাঁদরের টা দিন। কামাল ভাইয়ের ছবি ভান্ডার বিশাল। তাকে বলুন খুঁজে দিতে 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?