মূল লেখায় যান

সুখে থাক চাঁদ

আলমগীর সরকার লিটনকবিতা২১টি মন্তব্য

বিশ্বাস জেনো গা ছাড়া তাস বুকে হাত
দিয়ে বলতে পারবে না কোনদিন যে চাঁদ,
বামনের গায়ে আঁধার ছিল, বুঝতেই পারেনি-
কি আশ্চর্য রাতের গায়ে চাঁদ জ্বলচ্ছে বেশ!
এখন জানালার ফাঁকে চাঁদ দেখা হয় অহরহ-
সব জেনো এক বৃষ্টিহীন- ছায়াহীন মৃদল পথ।

অথচ সেই চাঁদ কতদিন হলো দেখা হয় না আর
বৃন্দবন জুড়ে শুকে যাচ্ছে গোলাপ- গন্ধহীন মেঘ
এপাশ ওপাশ করে ভাসচ্ছে- তারপরও চাঁদের
এতটুকু হুস নেই-বজ্রপাত, কলঙ্ক, আমাবস্যা আছে;
বামনের চিৎকারে ঝর্ণাধারা, সমুদ্রে উতাল পাতাল
শুধু বামনের পাড়ায় চাঁদ নেই ঐ তারার পাশে-
অপরূপ লাগছে তুমি তারার পাশে সুখে থাক চাঁদ।

২১ শ্রাবণ ১৪২৬, ০৫ আগস্ট ২০
————————————

মোট পড়েছেনঃ ১২১৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. বামনের আত্ম চিৎকারে চাঁদের তো কিছু আসে-যায় না। তাই চাঁদের জায়গায় চাঁদ চিরসুখে আছে। থাকবে নিশ্চয় আজন্মকাল পর্যন্ত। আর চাঁদকে নিয়ে কবিরাও লিখতে থাকুক কবিতার পাতায় পাতায়।
    সাথে মুগ্ধতা রেখে গেলাম কবি লিটন দাদার কবিতায়।

  2. সেই চাঁদ কতদিন হলো দেখা হয় না আর
    বৃন্দবন জুড়ে শুকে যাচ্ছে গোলাপ- গন্ধহীন মেঘ
    এপাশ ওপাশ করে ভাসচ্ছে- তারপরও চাঁদের
    এতটুকু হুস নেই-বজ্রপাত, কলঙ্ক, আমাবস্যা আছে;

    অসাধারণ লিখলেন ভাই, ভালো লাগা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?