মূল লেখায় যান

সমাজের ঘুণপোকা

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৯টি মন্তব্য

 

শয়তানের উপস্থিতি অহর্নিশি,
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে।
মুক্তি মেলে‌না সহজে,
মৃত্যুক্ষুধা চারপাশে ভেসে বেড়ায় শিমুল তুলার পেখমে।
ক্ষুধার্ত শিয়াল খুঁজছে অন্ন-
খুন হওয়া মানবতার নারীভুড়িতে।
কোথায় মানবতা, কোথায় কথার চর্বিত-চর্বণ!
অপব্যয়িত সমাজ বেশ্যালয়ে  মুখ থুবড়ে পড়ে;
অন্ধকার গলিতে মাথা ঠুকে-
আর্তনাদের নিরাকার অবয়বগুলো।

সমাজপতিরা চুষে/খুঁচিয়ে চৌর্য করে সহোদরদের হককে,
পরিচয়হীনতায় নর্দমার কীট বনে দেবশিশু;
নানান মোড়কে, সুগন্ধে সজ্জিত বিশ্বাস বেসাতি করছে-
মনের দ্বারে দ্বারে কড়া নেড়ে।
ললাটের অদৃশ্য মানচিত্র-
ছিন্নভিন্ন হয় ব্যর্থতার জৌলুসে।
বেনোজলে ভেসে যায় যৌবনের উন্মাদনা;
রাষ্ট্রের গ্রীবায় ঝুলছে অনাহারীদের ফাঁসির রজ্জু।

মোট পড়েছেনঃ ১১৮৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৯টি মন্তব্য

  1. চিৎকার করে ভাসছে প্রতিটি শব্দে দ্রোহ, ক্ষোভ, হতাসার, ক্রুব্ধ ভাষা। তবুও আমাদের চিৎকার বাতাসে ভাসে, সমাজের ঘুণপোকা মরেনা, সরেনা আঁধারের কালো চাদর।
    মেটেনা ক্ষুধার অন্ন। ঘোচেনা দূর্নিতীর কালো থাবার অভিশাপ।

    1. আপু আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর করে বললেন। দারুন লাগলো। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  2. ভালু বাসাবাসির বাইরে এসে খুব সুন্দর করেই আমাদের সামাজিক-পারিবারিক
    অবিন্যস্ততা খুব সুন্দর করেই বলে দিয়েছেন। লিখুন আরো নানান কিছু সময়ে-অসময়ে।

    1. আপনাদের অনুপ্রেরণা আর আশীর্বাদে চেষ্টা করছি কিছু লেখার। অসংখ্য ধন্যবাদ আপনাকে সবসময় আমাকে উৎসাহিত করার জন্য। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

    1. অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন আর পাশে থেকে লেখার সমালোচনা করুন, মতামত দিন। খুব খুশি হই আপনাদের অনুপ্রেরণা পেয়ে। শুভ কামনা রইলো

  3. সুন্দর এবং সাবলীল লেখায় মুগ্ধ । — “সমাজপতিরা চুষে/খুঁচিয়ে চৌর্য করে সহোদরদের হককে,
    পরিচয়হীনতায় নর্দমার কীট বনে দেবশিশু;” — শুভ কামনা ।

  4. মানবতা শব্দটি এখন শোভা পায় সভা সেমিনারে, সমাজপতিদের ঘরে। সাধারণ খেটেখাওয়া মানুষ দূর থেকে মানবতা দেখে আর পান্তাভাত খায়।

    চমৎকার লিখেছেন আপু। শুভকামনা সবসময়।

    1. ধন্যবাদ দাদা ভাই। আপনার ভালো লেগেছে জেনে খুউব খুউব ভালো লাগছে। আপনাদের অনুপ্রেরণা আর আশীর্বাদে চেষ্টা করি সবসময় ভালো কিছু দেবার। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরাম।

  5. সামাজিকতার নামে এখন অধিকার হরণে তৎপর সবাই। সহোদর থেকে শুরু করে প্রতিবেশী স্বজন কেউ কারো নয়। রাষ্ট্র হারিয়ে ফেলেছে মানবতার সকল উপমা। এই ব্যর্থতার দ্বায় মানুষকেই নিতে হবে। মানুষের গড়া সমাজ/ সামাজিকতায় এখন মানুষেরই মুল্য নেই।

    ভিন্নধর্মী কবিতায় অনেক ভালোলাগা রইলো।
    আরও লিখুন,
    শুভ কামনা ❤❤

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?