মূল লেখায় যান

সবই এখানে থাক

আলমগীর সরকার লিটনকবিতা২১টি মন্তব্য

হঠাৎ কবিতা আমাকে প্রশ্ন করে?

আমাকে নিয়ে এতকিছু করে কি লাভ পাবে!

কিছু কলঙ্কের জোছনায় ভেজাবে

আর হাসি তামাশা হবে- এগুলো নিয়ে কি তুমি শান্ত;

আমি হেসে উঠলাম কবিতা কি বলছো?

 

আমি তো কিছু আলো নিয়ে হেঁটে চলি

কিছু তো ভাবনা ছড়ায়- বলো! আমাকে থামতে

বলছো- না আমি পারবো না- ঐ দেখো বর্ণগুলোর

মিছিল দেখো- শ্লোগান শুন কি বলতে চাচ্ছে

তুমি আমাকে কবি ভাবছো না- আমি কবি না;

 

ক্ষীণ সময়ের মধ্যে কিছু অনুধাপন করতে

চাই- কবিতা তোমার গন্ধ নাহয় সঙ্গে নিলাম-

এভাবে আর প্রশ্ন কর না- লাল নীল সবুজ সব

রঙে রাঙাব- রঙধনু দেখো, কিছু সোনালি অতীত

সঙ্গে নিয় একটু হাসি থাকবে- সবই এখানে থাক।

১১ কার্তিক ১৪২৬, ২৭ অক্টোবর ২০

—————————————-

মোট পড়েছেনঃ ৯২৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. রঙ ধনুর সব রঙ থাকুক।সোনালী অতীত ফিরে আসুক।মিষ্টি হাসির আবীরে ভরে থাকুক,সুর লহরীর ঝংকার কন্ঠে বেজে উঠুক।সুন্দর প্রকাশ। ভাল থাকুন শুভ কামনা সব সময় ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?