মূল লেখায় যান

শেষ বেলা

আলমগীর সরকার লিটনকবিতা৬টি মন্তব্য

হাসির দাঁতে- চাঁদ ঢেকেছে ঠোঁট;
মাটির পরশ আর কতখানি দোসর
সবই মাথার মুকুট ঝলসে উঠে-
নদীর পার কিংবা নদের বালুচর
হাসির কান্না এক অদ্ভুত গোধূলি বেলা
সন্ধ্যা যেনো আনন্দ মুখর ভোরের প্রত্যাশা
অথচ চোখ নুনের খনি সম্পদ;
নীরবে দীর্ঘশ্বাস গোপনে হেঁটে চলা-
কতদূর প্রণয়ের দোসর, সোনালি দেহের
খেলা, সংসার শ্রাবণ প্রাসঙ্গিক শেষ বেলা।
১৭ শ্রাবণ ১৪২৯, ০১ আগস্ট ’২২

মোট পড়েছেনঃ ১৭৯০জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।