মূল লেখায় যান

শীত এসেছে!

বোরহানুল ইসলাম লিটনছড়া১১টি মন্তব্য

শীত এসেছে শস্য নিয়ে
দেখবি যদি আয় রে আয়!
ঘুরছে মধুপ ফুল থেকে ফুল
দল বেঁধে আজ হিমেল বায়।

ধোঁয়ার মতোন হিম কুহেলী
করছে পরখ সবুজ ক্ষেত,
গম কলাইয়ের বক্ষে বসে
কাকতাড়ুয়া সাজছে প্রেত।

ছাগ গরু মোষ ভুলছে বাড়ি
পেয়েই পথে সবুজ ঘাস,
খাল থেকে তা হাসছে দেখে
হরেক তালে পাতিহাঁস।

খেজুর গাছের গল দিতে চাঁছ
গাছালি ভাই গাইছে গান,
হার না মেনে সবজি ক্ষেতে
কলার টোপর চষছে প্রাণ।

সূর্য হেসে মেঘের কোলে
আরবারে তার ডলছে চোখ,
কাঁপন দিয়ে পাত বুঝি তাই
গাছের ডালে করছে শোক।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭৬৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?