মূল লেখায় যান

শীতের রস (রম্য)

বোরহানুল ইসলাম লিটনকবিতা৯টি মন্তব্য

টস টসে ভরপুর

দেখলেই জাগে সুর

খেজুরের রসে ডোবা

আহা কি যে মিঠা!

হিম হিম পিঠা।

 

দাদু খায় দাদী চায়

নাতি মুখ চটকায়

আরো দাও বলে যদি

দেয় খুক কাশি,

কেউ ঢাকে হাসি।

 

কুহেলীর আড়ে বসে

সকলেই মিলে মিশে

কি যে মজা কাঁচা রস

ভাগে খেতে মেপে,

ঠক ঠক কেঁপে।

 

শীতের এ ভালোবাসা

হৃদয়ে জাগায় আশা

গ্রামে যায় মন তাই

কৈশোরে ছুটে,

সব বাঁধা টুটে।।

মোট পড়েছেনঃ ৯১৪জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য