মূল লেখায় যান

শরৎ ব্যঞ্জন

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৭টি মন্তব্য

 

শরতের মেঘ জমেছে কাশবনের গগনে,
চিত্ত নেচে উঠেছে দক্ষিণা পবনে।
শুভ্র অঙ্গে শিউলি সেজেছে গৈরিক বসনে,
রঙধনু নেমে এসেছে বাড়ির উঠোনে।
বিল-ঝিল ভরে উঠেছে ভরা-যৌবনে,
মীনদল মেতেছে উচ্ছল জলকেলির সনে।
মাছরাঙা ছিপ ফেলেছে ভোজের আয়োজনে,
তাই দেখে খোকার দল হাসছে মনে মনে।
তরঙ্গের বুক চিঁড়ে শাপলা-শালুক নিশি লগনে,
পদ্মবিলে পদ্মেরা জোট বেঁধেছে মধুর আলাপনে।

রোদ-বৃষ্টির লুকোচুরি প্রলয় নাচনে ,
দিবা-রাত্রি মিলেমিশে একাকার সঙ্গোপনে।
নদীর মাঝি বৈঠা টানে আপনমনে,
কুলবধূর মন ছুটে যায় নাইওর পানে।
সোনা রঙের ঢেউ খেলছে উলঙ্গ জমিনে,
বকের সারি একপায়ে দাঁড়িয়ে আনমনে।
কালোকেশে শুভ্র মেঘ দুলছে হাওয়ার সনে,
ঘাসফড়িংয়ের দল উড়ছে ব্যজনে।
ছোটপাখির মিষ্টি মধুর সুরের টানে,
মন ছুটে যায় দূরের হরিৎ বিজনে।

 

ছবি- সুপর্ণা ফাল্গুনী

মোট পড়েছেনঃ ১০৪৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

  1. এমন করে ধরা দেয়া শরতে, মন কেন যে হরিৎ বিজনে ছুটাছুটি করে কে জানে!!
    শুধু শর্তে কুলোচ্ছে না বুঝি !! হেমন্ত এসে গেল বলে, সামান্য আক্ষেপ-অপেক্ষা মাত্র।
    শরৎ বন্দনা সুন্দর হয়েছে।

    1. ফার্স্ট হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। প্রকৃতি তো সবসময় আমাকে ডাকে তাই হরিৎ বিজনে মন ছুটে যায়। শুধু শর্তে কি কাজ হয়? অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  2. “শরতের মেঘ জমেছে কাশবনের গগনে,
    চিত্ত নেচে উঠেছে দক্ষিণা পবনে।”
    শরৎ বন্দনা ভালই হলো।
    যেমন করে আকাশটা আজ রঙ মাখালো।
    ভাল থাকবেন দিদি। শুভ কামনা।

  3. দিদি ভাই একেবারে গাঁয়ে নিয়ে গেলেন। ছোটবেলার দিনগুলোতে শরতের সব স্মতি যেন জীবন্ত হয়ে উঠেছে আপনার কবিতায়।
    খুব সুন্দর লিখেছেন দিদি ভাই।

    1. আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। শরতের কাশ কিভাবে থাকবে নদীর দু’তীর যেভাবে দখল আর ভরাট করছে!! ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  4. শরত রোদ্দুরের হাতছানি শিরোনামে একটি লেখা লিখেছলাম। আপনার লেখা পড়ে মনে হলো শিরোনামটি এই সুন্দর লেখাটির জন্যই পারফেক্ট ছিলো। আমারটা কিছুই হয়নি।

    আপনি যে কত সুন্দর কবিতা লেখেন তা যদি নিজেও বুঝতেন আপু। ধন্য ধন্য।

    শুভকামনা রইলো।

    1. এটা আপনাদের বদান্যতা যার জন্য এমন করে বলছেন। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় সর্বদাই সিক্ত হই এটা আমার সবথেকে বড় অর্জন। প্রথম থেকেই আপনার সুচিন্তিত মতামত, মন্তব্য পেয়ে যাচ্ছি যা আমার জন্য পুরস্কারস্বরূপ। নিজের মনের খোরাকে লিখি, বিখ্যাত হবার জন্য নয়। যা পেয়েছি এতেই সন্তুষ্ট । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  5. শরতের মেঘ জমেছে কাশবনের গগনে,
    চিত্ত নেচে উঠেছে দক্ষিণা পবনে।
    শুভ্র অঙ্গে শিউলি সেজেছে গৈরিক বসনে,
    রঙধনু নেমে এসেছে বাড়ির উঠোনে।

    এই লাইনটি আমার বেশ ভালো লাগলো আপু, অসাধারণ লিখলেন।

  6. শরত এত এত কিছু নিয়ে আসে!
    শরতে সবচেয়ে ভালো লাগে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। এই রোদ এই বৃষ্টি। সাথে রঙ ধনু, দারুন এক অনুভুতি।
    এমন শরতে মন ছোটাছুটি করবেই।

    কবিতা ভালো হয়েছে ছোটদি।
    শুভ কামনা।

    1. বাহ্ বাহ্ আপুও সুপায়ন দাদার মতো ছন্দ কাটে ,
      তাই না দেখে আমার ও মুখে হাসি ফোঁটে।
      অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপু। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সতত

    1. অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনার মন্তব্যে আনন্দিত হয়ে গেলাম। আশা করি সবসময় এভাবেই পাশে পাবো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অহর্নিশি

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?