মূল লেখায় যান

লাগামহীন

এস.জেড বাবুএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

কোথায় তাকিয়ে আছো ?
কি খুঁজছ সীমান্তে ?
পিটপিট লজ্জাভরা নৃত্যবতী পাপড়ি, কেন আজ অস্থির ?
বলেছিতো-
দুরত্বে কিছু নেই । শুধু মরুভূমি।
চাঁদনী বরণ চোখের চারপাশে এ কেমন মেঘের কাঁজল ?
যে ব্যাবধানে তোমার দৃষ্টি খোঁজে উত্তর,
সে পথের শুরু শেষে, আমি যুগান্তরের তৃষ্ণার্ত মুসাফির।

তাকাও এ চোখে ,
কি দেখতে পাচ্ছো ?
> মশাল ?
আরে নাহ্ –
এ যে যুগপূর্বে লিখা বেনামী চিঠিগুলির চিতার অনল,
সম্পর্কের ডাকটিকিট আর বিশ্বাসের সিল না থাকায় স্থান পায়নি ডাকবাক্সে।
শুধু ভালোবাসার খামে চিঠি খুঁজে পায়না প্রাপকের হৃদয়।

এতো গভীরে কেন দেখো ?
শুধু এই চোখে চেয়ে দেখো –
কি দেখতে পাচ্ছো ?
> অন্ধকার ?
আরে নাহ্ –
এ ছিলো ভালোবাসার চিঠির শিরা উপশিরায়, কারো জন্য জমানো ভরসার শব্দগুলির হাঁড়ের ঝলশানো মমি।
ভষ্মিভুত আকাঙ্খার সদ্য নিভে যাওয়া অঙ্গার।

একবার চোখ বন্ধ করো ।
উল্টো করে দশ থেকে এক পর্যন্ত গুনে যাও।
এইবার চোখ খোলে, এই আমার চোখে চেয়ে দেখো ।
কি দেখতে পাচ্ছো ?
> মুন্ডুহীন কুঁচকুচে কালো মূর্তি ?
ভয় পেও না,
ওপাশে দেখো- এক খাঁমচি কয়লা বাঁটা মন্ড।
একটুখানি সময় পেলে, আমি সে মন্ডে অপূর্ণ মূর্তির পূর্ণ অবয়ব এঁকে দিবো।
আর একবার চোখ বন্ধ করো ,
এক থেকে তিন পর্যন্ত গুনে যাও ,
এইবার চোখ খোলে দেখো ,
এ চোখে তাকাও –
কি দেখতে পাচ্ছো ?
> নিজের কুঁচকুচে কালো মূর্তি ?
আররে বাহ্ –
চিনতে পারছো ? পরশ পাথরে গড়া পরিপূর্ণ তুমি ।
হুমম ,
সবটুকু রক্ত মাংস চিতায় পুড়িয়ে পুড়িয়ে,
সেই কয়লার মথিত মন্ডে তোমার প্রতিমূর্তি গড়েছি।
আজ আর প্রেম নেই, রং নেই, শুধু ইচ্ছে আছে।

সামনে তাকাও –
কি দেখতে পাচ্ছো ?
> যতদুর চোখ যায়, একহারা গড়নের মায়াবী মেঠো পথ।
আচ্ছাহ্ –
ঠিকই দেখতে পাচ্ছো।
তোমারও কি ইচ্ছে আছে ?
তবে ধরো এ হাত-
ছেড়ে দাও লাগাম,
অনিশ্চয়তার অশ্বপৃষ্ঠে চড়ে, মিঠা পানির খোঁজে,
চলো বহুদুর……………………॥

-০-
__২৫/১০/২০১৯

মোট পড়েছেনঃ ১৩৪১জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. আপনার কবিতা পড়ে মন চাইছে এই ভবসংসার ছেড়ে দূরে কোথাও চলে যাই। যেখানে জ্বালা নেই, যন্ত্রণা নেই, যান্ত্রিক শব্দ নেই। এখানে আর থাকতে ইচ্ছে হয় না, কবি। আমাকে নিয়ে চলুন, আপনার কবিতার সাথে।

  2. সবটুকু রক্ত মাংস চিতায় পুড়িয়ে পুড়িয়ে,
    সেই কয়লার মথিত মন্ডে তোমার প্রতিমূর্তি গড়েছি।
    আজ আর প্রেম নেই, রং নেই, শুধু ইচ্ছে আছে।

    অসাধারণ।মুগ্ধ।

    1. পথে পথে দেখি সোনার তরী
      রুপার জাহাজ / নৌকা
      নিজের না তাই কোন দিনও
      ছুঁয়ে হয়নি দেখা

      আমার যা চাই, আমার করে চাই
      তেমনি ভরবে মন
      আশেপাশে যা থাকবে থাকুক
      এ সব অন্যজনের ধন

      অনেক ধন্যবাদ প্রিয় মিঠা স্বাধের কবি-

      শুভেচ্ছা

    1. সত্যি বলতে
      এ লিখাটা নিয়ে টেনশানে ছিলাম, সোনেলায় দিবো কি দিবো না। পরে সাহস করে দিয়ে দিলাম।

      আপনার মন্তব্যে খুশি লাগছে অনেক।

      শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ভাইজান।

  3. আজ আর প্রেম নেই, রঙ নেই
    একদিন ইচ্ছেটাও ফুরিয়ে যাবে,
    অঙ্গার হওয়ার পর
    ছাই গুলো যেমন দ্রুত মিশে যায়
    মাটির গহীনে,
    তেমনি অপেক্ষার ইচ্ছা-দৃষ্টি
    বরণ করে নিবে চিরকালের অন্ধত্ব…

    একরাশ ভালো লাগা 🌹🌹

    1. তেমন অন্ধত্বে মানুষ কেমন করে বাঁচে ?
      সম্ভবত ইচ্ছে গুলিয়ে স্বপ্ন দেখে।

      খুব ইচ্ছে হয়, তেমন কোন স্বপ্নের স্বাক্ষি হতে, যেমন স্বপ্ন অন্ধত্বেও বাঁচার স্বাধ লাগিয়ে রাখে।

      মনোমুগ্ধকর মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা রইলো আপু।

      ইচ্ছেগুলি বেঁচে থাকুক জীবনের ভাইরাস হয়ে।
      যেন শ্বাস থাকতে না ফুরায় কোন কালে।