মূল লেখায় যান

রুদ্ধশ্বাস নীরবতা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৫৪টি মন্তব্য

সবাই বলে
অতঃপর আমরা হেঁটে যাব যার যার পথে ,গিয়েছি যেমন আগেও;
আমাদের মাঝখানে দাঁড়াবে সময়ের শূন্যতা লোনা পানি হয়ে
আমাদের মাঝখানে আকণ্ঠ রুদ্ধশ্বাস নিস্পন্দ নিবিড় নীরবতা;
অতঃপর আমাদের সম্বল শুধুই নিশুতির উল্টো পথে হেঁটে যাওয়া ,
আমাদের থাকে চোখজলের একটুখানি নিশ্ছিদ্র নীল চাঁদোয়া ।

—————————————————————-
প্রিয় শহীদুল জহির থেকে প্রায় নকল করা ।

মোট পড়েছেনঃ ৯৯৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৫৪টি মন্তব্য

  1. সোনেলা আজ রুদ্ধশ্বাস নীরবতায় শুরু করিয়ে দিলেন। কেমন এক গুমোট ঝিম মেরে যাওয়া। এতোদিন পরে এসে আপনিও দেখি মনে করিয়ে দিলেন, সেই সেটা যেটা সবসময়ই ভুলে গেলেই খুশি থাকি।
    না না, লেখা ভালো হয়নি 🙁

    1. কী করব বলুন ? মাঝে মাঝেই গুমোট দমবদ্ধতায় আটকে যাই ,আটকে পড়ি , আটকে পড়ে যাওয়া দেখি ।
      তখন অনেক কিছুই মনে হয় , মনে করি । যদিও সাময়িক এ সব ।
      অবশ্য আনন্দকে ভুলে যাইনা ,যেমন যাইনি আগেও । আবারও হাসি আনন্দ আমাদের জয় করে নেবে ।
      অবশ্যই ভাল হয়নি , হবে কী করে ? সাময়িক শ্বাস রুদ্ধতা যে ।

      1. সাময়িক হলে ঠিক আছে, আনন্দ দ্বিগুন হয়ে আসবে 🙂
        লেখা অনেক ভালো হয়েছে, শেষের লাইনটি বেশি।
        দমবদ্ধতা কেটে যাক, জলদি জলদি।
        একটু কম আসছেন কি আজকাল?

  2. শুধু চোখ বুলালেই বলা যাবে লেখাটি আপনার।
    কিছু কিছু লাইন লেখাটিকে বেশ উঁচুতে নিয়ে গেছে। রাতে আবার আসব এই পোষ্টে এখন শুধু লেখা শেষ হবার পর আপনার অনুভূতি বলুন।

    1. আমি তাঁর লেখা সামনে নিয়ে এটি লিখেছি , এক কথায় নষ্ট করেছি ।
      আমার খুব বেশি প্রিয় মূল লেখাটি ।
      আমার অনুভুতি লিখে প্রকাশ করা প্রায় অসম্ভব । সে চেষ্টা করছি না ।

  3. অনুভুতি প্রকাশ তো করেই দিয়েছেন জনাব আপনি মূল লেখাটা প্রকাশ করে দেয়ার মাধ্যমে।
    কে বিশ্বাস করবে আপনি অনুভুতি লিখে প্রকাশ করতে পারেননা!

    1. সত্যি আমি নিজেকে প্রকাশে অক্ষম ।
      আর মূল লেখাটি তুলে দেইনি ইচ্ছে করেই ,তাতে আমার লেখা যে কতটা অপাংক্তেয় তা
      লুকানোর পথ পেতাম না ।
      পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ , ঈদের শুভেচ্ছা সহ ।

  4. আপনি কষ্ট কষ্ট নিয়ে লিখলে হবে না । এ লেখা পড়লে কোথায় যেন বিঁধে যায় । বিদ্ধ হয় ।
    এত ভালো লেখার দরকারটা কিসের ! আমাদের লেখা শিকেয় তুলে রাখতে হবে মনে হচ্ছে ।

    1. এ লেখা তেমন হিসাবে না রাখাই ভাল । ভালো আর লিখতে পারলাম কখন !
      শিকেয় তুলে আমাদের না খাইয়ে মারতে চান । বরং আমার গুলোই তুলে রাখি ।
      পড়ছেন দেখে ভালোও লাগল ।

    1. হ্যাঁ, নিজের ভেতরে মানুষ একা । কেউ কেউ একটু বেশিই একা ।
      পছন্দের মানুষের প্রশংসা আরও বেশি আনন্দের ।
      নূতন লেখা চাই নিয়মিত এদিকেই , আমি ওদিকের মানুষ নই ।
      মন্তব্যের জন্য ধন্যবাদ ।
      কৃতিত্ব যা কিছু মূল লেখকেরই ।

    1. ঠিক বলেছেন , কিন্তু নিজে যেহেতু লিখতে পারিনা তাই একটু নকল প্রবণতা চলে আসে ।
      ছেড়ে দেব অবশ্যই লেখা শিখতে পারলে । আপনাকে ও মিস করি অনেক ।
      তবুও এলেন পড়লেন ,তাতেই খুশি ।

        1. জ্বি, আছি ভাইয়া , একদিনের সামান্য একটি ট্যুর করছি ।
          আমার খুব প্রিয় তিনটি ছবি , মন দিয়ে দেখবেন । এরপর অন্য ছবির নাম দিব ।

          একটি রিভিয়ু দ্যান । আগে বলে দিলে ছবিটি দেখে রাখতে পারি বা এই ছবি দেখেই একটু লিখুন । কতদিন ছবি নিয়ে কথা বলি না ।
          The Banishment (2007) .Elena (2011) .The Return (2003)
          এখনই দেখতে শুরু করুণ ।

    1. আমরাও আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে ।
      লিখতে শুরু করছেন দেখে আরও আনন্দিত । আপনি এখানে ছবির গুরু তা তো অস্বীকার করার জো নেই ।
      মুভি এবং মুভি । আমরাও আপনারই মানুষ ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?