মূল লেখায় যান

রাফখাতা:৪

মিসুএকান্ত অনুভূতি, বিবিধ১৬টি মন্তব্য

আজকাল প্রায় মাঝ রাতে ঘুম ভেঙে যাচ্ছে । অন্ধকারে চোখ খুলে বোঝার চেস্টা করি আমি কী বেঁচে আছি না কী মরে গেছি । মরে গেলে মানুষ কোথায় যায় তাও বোঝার চেস্টা করি । কিছু ভালো লাগেনা তখন । চেতনা শূন্য হয়ে পড়ি । মাথার ভেতর একটা পোকার দাপাদাপি বাড়তে থাকে । কত কিছু করা হলোনা জীবনে । কত চাওয়া যে না পাওয়ার তালিকায় যোগ হয়ে গেছে সে হিসেব কষতে গিয়ে ক্লান্ত হয়ে যাই।

পাহাড়ের চুড়োয় উঠে চিত্কার করে বলে হলোনা , পৃথিবীটা এখন আমার পকেট বন্দী , গহীণ জঙ্গলে প্রিয় মানুষটার হাত ধরে নাম না জানা পাখীদের ডাক শোনা হোলনা ,
পুরো একটা রাত সমুদ্রের পারে বসে চাঁদের আলোয় সমুদ্রের ঢেউ গোনা হলোনা ।

এসব কথা ভাবলেই আমার গলার কাছে বাষ্প আটকে যায় , জ্বালা করতে থাকে চোখ।
অনেক অপূর্ণতা বুকে নিয়েই মানুষ মরে যায়। হয়ত আমিও একসময় চলে যাব।

মোট পড়েছেনঃ ৭১৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. চেতনা শূন্য হয়ে এমন অদ্ভুত সুন্দর ভাবনা মাথায় আসে , এটি তো আমাকে অবাক করে দিল
    মৃত্যু সবচেয়ে বড় নিয়তি , যেতেই হবে তার কাছে
    এসব ভাবনা আপাতত স্থগিত করুন ।

    শুভকামনা ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?