মূল লেখায় যান

রাফখাতা:১

মিসুএকান্ত অনুভূতি, বিবিধ২২টি মন্তব্য

আজকাল কেবলি আমি হারিয়ে যাবার কথা ভাবি। বেঁচে থেকে থেকে হৃদয় বেশ ক্লান্ত। আমি হারালে কারো কিছুই যাবে আসবেনা জানি। পৃথিবীর কোন কিছুই থেমে থাকবেনা। একই নিয়মে রাতশেষে ভোর হবে, দুপুর গড়িয়ে বিকেল। কোন এক গৃহত্যাগি জোছনায় এক বাউন্ডুলে পথে নেমে আসবে। একসময় সে ঘোরতর বাউন্ডুলেও সংসারি হবে। লবন তেলের হিসেবের ভীড়ে তার স্মৃতি থেকেও আমি মুছে যাব।

 

মোট পড়েছেনঃ ৮০৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. একজন মানুষ হাড়িয়ে গেলে , তার শুন্যতা কিছুতেই পূর্ণ হয়না।
    তবে এটা ঠিক যে – একটি সময়ে স্মৃতি কিছুটা ঝাপসা হয়ে যায়। তবে হঠাৎ দু এক সময় তা সাইক্লোন হয়ে ফিরে আসে.

    সোনেলায় স্বাগতম । এটিকে রাফখাতা ভেবেই লিখতে থাকুন নিয়মিত ।

  2. আমিও স্বাগতম বললাম আপনাকে ।
    হারিয়ে যেতে আনন্দ আছে , আর তা নিয়ে হারালে মন্দ কী ?
    আবার আপনি হারিয়ে গেলেও ‘সোনেলা’ কিন্তু আপনাকে মনে রাখবে । সে আপনি চান বা না চান ।
    অতএব আপাতত আপনার হারানোর সম্ভাবনা দেখছি না ।
    এমন হারিয়ে যাওয়ার ভাব নিয়ে নিয়মিত লিখুন , আমরা পাঠক হব ।

  3. কোন এক গৃহত্যাগি জোছনায় এক বাউন্ডুলে পথে নেমে আসবে। একসময় সে ঘোরতর বাউন্ডুলেও সংসারি হবে……………..

    সুতরাং, হারিয়ে যাওয়ার ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার দরকার নেই… রয়ে যান আমাদের মাঝে………..

  4. “পৃথিবীর কোন কিছুই থেমে থাকবেনা। একই নিয়মে রাতশেষে ভোর হবে, দুপুর গড়িয়ে বিকেল।” কঠিন সত্য। কিন্তু মন মানতে চায় না… 🙁

  5. কোন এক গৃহত্যাগি জোছনায় এক বাউন্ডুলে পথে নেমে আসবে। একসময় সে ঘোরতর বাউন্ডুলেও সংসারি হবে। লবন তেলের হিসেবের ভীড়ে তার স্মৃতি থেকেও আমি মুছে যাব—

    চমৎকার লিখেছেন!!! আপনার লেখায় আবেগ অনেক….।ভাল লাগল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?