মূল লেখায় যান

রাজার রাজা

হালিম নজরুলছড়া২৬টি মন্তব্য

 

***(ছাইরাছ হেলাল ভাইয়ের কল্যাণে “ছড়া বিভাগ” পাওয়ায় ছড়াটি উনার সম্মানে উৎসর্গঃ করলাম)***

একটা মানুষ খুব বাহাদুর
রাজ্য চালান বিশখানা
দুনিয়াজুড়ে খুব ক্ষমতা
বছর ঊনত্রিশ টানা।

জগৎখ্যাত বিজ্ঞানী সে!
বানায় রকেট- বিষবোমা
চান্দে’ পাঠান মানবশিশু
তারার দেশে ডিশ-কোমা।

তার ইশারায় হাকিম নড়ে
হুকুম নড়ে সাতবেলা
এদেশ দখল ওদেশ দখল
অনিষ্টে তার হাত মেলা।

সে যাই বলুক ঠিক ঠিক ঠিক
অন্য সবার সকল ভুল
তার তুড়িতে প্রকম্পিত
বিশ্ব এবং মানবকুল ।

অহংকারে পা পড়ে না
তার ক্ষমতায় কাঁপে সব
তিনিই মহান অধিপতি
চৌদিকে এক কলরব।

কিন্তু হঠাৎ উঠল কি সুর
কাঁপল রাজার সকল গা
অদৃশ্য এক লাটবাহাদুর
মারল যখন ধকল – ঘা।

এক করোনায় ঘায়েল রাজা
রাজ্যসহ কুপোকাত
সকল কিছুই বিকল হল
ব্যর্থ হল দিন ও রাত।

অবেশেষে বুঝল রাজা
তিনিই মহান বাদশা নয়
তার উপরেও রাজা আছে
মানুষ যারে আল্লাহ কয়।

————–0 0————

মোট পড়েছেনঃ ৮৯৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. ঠিক সবার উপরে ঐ একজন বসে আছেন। উনি ধরলে আর রক্ষা নেই। করোনায় সবাই কাত হয়ে গেছে। হা হা হা শেষ পর্যন্ত রাজার ও ছাড় হলোনা। হেলাল ভাইকে উৎসর্গ করায় খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন

  2. আপনি তো দেখছি সব্যসাচী।
    আমরাদের সোনেলার গর্ব।

    এ ছড়া নিয়ে কিছু বলার নেই(বলতে পারছি না, সাহস-বিদ্যার অভাবে) তবে বলেছে খাসা, এক খানা।
    বিধাতা আছেন/ছিলেন/থাকবেন।

    নিজেকে ভ্যাগ্যবান ভাবতে চাই, তবে আমি কিন্তু কিছু করি নাই, তবে আবেদন রেখেছিলাম, জায়গামত।
    দেখবেন! উৎসর্গ যেন ফিরে না যায়!

  3. রাজার উপরেও রাজা আছেন
    জ্ঞানের উর্ধ্বে জ্ঞানী
    নিখিল বিশ্ব সৃষ্টি তারই
    তাকেই মহান জানি।

    মহারাজকে ধন্যবাদ দিতেই হয়, নইলে এমন ছড়ার জনক পেতাম কই!!
    অসাধারণ লিখেছেন নজরুল ভাই,
    শুভ কামনা 🌹🌹

  4. চমৎকার ছড়া পড়লাম ভাই। আপনার লেখার হাত অনবদ্য। হেলাল ভাই ছড়া বিভাগটি সংযুক্তকরণে মুখ্য ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ তাঁর প্রাপ্য।

    শুভকামনা সবসময়।

  5. “এক করোনায় ঘায়েল রাজা
    রাজ্যসহ কুপোকাত
    সকল কিছুই বিকল হল
    ব্যর্থ হল দিন ও রাত।”
    সব ব্যর্থতার দায়ভার
    বিশ্বসেরা রাজাটার।
    সফল হলে পাবে রাজা
    সৃষ্টিকর্তার পুরস্কার।
    ভাল লাগলো শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?