মূল লেখায় যান

যুগ যে কত পার হল

তামান্না রুবাইয়াতকবিতা, রম্য২৭টি মন্তব্য

হায়রে বোকা খাসনে ধোঁকা
লেখাপড়ায় মন দে,
অনেক কথাই বলবে লোকে
ভালো কথায় কান দে।
গাইতে গাইতে এমন করে
যুগ যে কতো পার হল,
হিসাব করে বলতো এবার
এতে কার কি লাভ হল?
বলছি শোন লিখতে গেলে
কাগজ কলম ফুড়াবে,
কার এতো সময় আছে
ওসব ভেবে কুড়াবে!
বিচার বুদ্ধি থাকলে সাথে
লাগিস না কারো পিছু?
বিবেক থেকে দীক্ষা দে’না
আমাদেরকে কিছু!

মোট পড়েছেনঃ ২০৪জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. ১ বছর ২ মাস পরে দ্বিতীয় পোষ্ট লিখলেন আপু। এত সুন্দর ছন্দময় কবিতা স্বাদ পাওয়া থেকে কেন আমাদের বঞ্চিত করছেন??? খুব বেশী অভিযোগ করে গেলাম?

    ছন্দে ছন্দে দারুণ কবিতা। অনেক অনেক ভালো লাগা।। -{@

  2. আহ , ভাগ্য ভালো যে কোন মেয়ের ছবি দেননি । তাহলে আমার সাথে মিলে যেতো :p খুব ভালো লেগেছে আপু। বিবেক থেকে আমরা তো কিছুই শিখি না । -{@ (y)

  3. অনেক দিন পরে লিখলেন আবার সোনেলায় ।
    নিজের ভালো কেউ বুঝতে চায়না এখন আর
    পড়াশুনায় মনযোগ খুব কম
    যখন এসব একজন বুঝে , তখন আএ সময় থাকে না নিজকে তৈরী করার।

    আপনার লেখায় অসাধারণ ছন্দের মিল
    কথায় কথায় ছন্দ লিখতে পারেন আপনি
    আমার দেখা ছন্দের মিল রেখে এমন লেখকের মাঝে আপনি সেরা
    আপনাকে ছন্দের রানী বলা যায় 🙂
    এই নিন আপনার ” ছন্দের রানীর” মাথার মুকুট
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Crown_of_Saint_Edward_%28Heraldry%29.svg/266px-Crown_of_Saint_Edward_%28Heraldry%29.svg.png

  4. ছন্দের যাদু মেশান কবিতা খুব ভালো ল্গেছে।
    হায়! পোড়া কপাল আমরা বিবেক খুজে পাইনা।
    কেমনে পাব সব স্বার্থের কাছে জলাঞ্জলি দিয়েছি যে।
    ব্যক্তি স্বার্থের বাহিরে যেতে না পারলে বিবেক ঘুমিয়ে থাকবে নিশ্চয়, টাই নই কি আপু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।