আজব শহর ঢাকা
আজব শহর ঢাকা
হয় না ভুলেও ফাঁকা
নানান জনের নানান রুচি
কারো সাথেই মিলে না বুঝি ।
দাওয়াত দিলে অনুষ্ঠানে
দেখা মিলে সবার সনে
সবাই থাকে একলা একা
মিলাদ ছাড়াও হয় না দেখা ।
ঘরের সাথে ঘর
দরজা লাগালেই পর
ঢাকায় নাকি টাকা উড়ে!
ধরতে পারলে শান্তি ফিরে?
ঢাকার এত যান জট
মনের সাথে খায় হোঁচট
তারপরও ছাড়তে নারাজ
আজব শহর ঢাকা ।
বাঁচতে হলে একলা বাঁচবো
যুদ্ধও করব নয়ত মরবো
ছাড়বো না তবু ঢাকা
লাগুক আমার যতই একা
তবুও তো আছি আমি ঢাকা ।
মোট পড়েছেনঃ ১৪৩৬জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য
ঘরের সাথে ঘর
দরজা লাগালেই পর… এই নিয়েই আমরা বেঁচে থাকি। চরম বাস্তবতা ফুটে উঠেছে তোমার লেখায়। ব্লগে আসার জন্য অভিনন্দন তোমাকে। ধন্যবাদ রুবা।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া
বাঁচতে হলে একলা বাঁচবও
যুদ্ধও করব নয়ত মরবো
” দাওয়াত দিলে অনুষ্ঠানে
দেখা মিলে সবার সনে
সবাই থাকে একলা একা
মিলাদ ছাড়াও হয় না দেখা ”
বাস্তব কথা লিখেছেন , তারপরেও আজব শহর থেকে যাওয়া যাবেনা কোথাও 🙂
সোনেলায় স্বাগতম।
শুভকামনা ।
khushi holam vaiya..oi din ak anty bolchilo..”dhaka chere kothay r jabo” tai likhlam ar ki …
Sobi to holo dhakar goveero tol kOThai? Dhaker rupoker sondrzer jhilik pelam na! Asha korchi proborti kale aponar lekhai goveer vabe tuli Taan deben!shuvo kamon roilo!
thik ache ami chesta korbo … dhonnobad,,,
সহজে সুন্দর ভাবে ঢাকার বাস্তবতা ছন্দে ছন্দে সুন্দর করে বলেছেন ।
সোনেলায় স্বাগত আপনি ।
যান্ত্রিক ও নগর সভ্যতার প্রতিচ্ছবি কবিতায় উঠে এসেছে ।
thanks bonolota shen…
দারুন । দারুন । লিখতে থাকুন ।
ঘরের সাথে ঘর
দরজা লাগালেই পর… নিদারুণ সত্য কথন
চমৎকার লিখেছেন