মূল লেখায় যান

নীলিমা কথা রাখেনি

নীলকন্ঠ জয়কবিতা৩৮টি মন্তব্য

নীলিমা কথা দিয়েছিলো
সুখের একটা সংসার হবে আমাদের,
স্বপ্ন দেখেছিলাম, আশায় বুক বেঁধে।
হাতে হাত রেখে,মহাদেবকে সাক্ষী রেখে
কল্পনায় সিঁদুর পরিয়েছিলাম,কতশত বার ওর ললাটে।।
নীলিমা কথা দিয়েছিলো
আমাকে নিয়েই গড়বে সুখের ভুবন,
আপনার চেয়ে আমিই ছিলাম আপন।।
নীলিমা কথা রাখেনি,
দূরে চলে গিয়ে, ফিরে আর আসেনি।।

মোট পড়েছেনঃ ১০২১জনআজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

  1. যারা ভালোবাসার সম্মান রাখতে জানে না তাদের ভালোবাসার কোন অধিকার নাই ……………।।

    এ সব নীলিমা রা কখনোই কথা রাখে না ………………………।।

    তারা দূর নীলিমায় মিশে থাকে …………… হয়তো পালিয়ে থাকে …………।।

    এ সম নীলিমাদের জন্য আমার মায়া হয় …………………

      1. আবেগ ছাড়া জীবনের কোন অর্থ নাই ……… তেমনি বেচে থাকার জন্য ভালোবাসা … কোন এক ছন্নছাড়া নীলিমার জন্য নীলা কে কষ্ট দেওার মানে হয় না ………………
        যে নীলিমা কথা রাখে না তার কথা মনে রাখার মানে হয় না ………………

          1. নিজের জন্য না হলেও অন্যর কথা ভেবে সত্য টা মেনে নেওয়া উচিৎ ……

            মাঝে মাঝে নিজের জীবনের অধিকার শুধু নিজের উপরে থাকে না সে জীবনের সাথে অন্য মানুষ জরিয়ে থাকে তাদের কথা ভেবে ……………।
            নিজের জীবনের কঠিন সত্য গুলো মেনে নিতে হয় ………।।

  2. নীলিমা ধোয়া বা নিদেন পক্ষে আধোয়া তুলসী পাতাটি নয় ,
    তেমনি অন্যরাও আস্ত-মস্ত তুলসী গাছ ও নয় , এক পক্ষ কে দোষ দিয়ে পার পাওয়ার
    চেষ্টাটি বিলক্ষণ অপচেষ্টা মাত্র ।

    লেখা , ভালই লেখেন আপনি ।