মূল লেখায় যান

আল্পনা

কেউ বলে গান লিখি
কেউ বলে মজা করি,
আমি বসে বসে ভাবি
খটকাটা বাঁধল একি?
কবিতার ‘ক’ও নাই
ছন্দের ‘ছ’ও নাই
নাম দেয় কবি তা
মাঝে মাঝে ভাবি তা।
কেউ তো খুঁজল না
লেখার মজা বুঝল না,
লেখা আমার শখ তাই
লিখে আমি যেতে চাই।
ওদের নানান শান্তনা
মনকে পড়ায় মন্ত্রণা,
লেখায় আঁকি আল্পনা
লাগে আমার মন্দ না।

মোট পড়েছেনঃ ৮৬৯জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

    1. লিখা লিখি আমার কাছে মনে খরাক ভাইয়া। না লিখতে পারলে মনের ভাব প্রকাশ না করতে পারলে সেটা ভালো হোক মন্দ হোক, আমার খারাপ লাগে। তাই যা মন চায় ভুল হলেও লিখি, দোয়া করবে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।